অনলাইন শিক্ষার বিরোধিতা, ইউজিসি-র সচিবকে চিঠি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ইউজিসি-র সচিবকে চিঠি। সূত্রের খবর, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দুটি কমিটি গড়েছে। অনলাইন শিক্ষা প্রোমোটিংয়ের দায়িত্ব দেওয়ায় সারা বাংলা সেভ এডুকেশন কমিটি ক্ষোভ প্রকাশ করেছে। সংগঠনের সম্পাদক তরুণকান্তি নস্কর ইউজিসি-র সচিব রজনীশ জৈনকে পাঠানো চিঠিতে জানিয়েছেন, আমাদের মতো গরিব দেশে উচ্চশিক্ষার পড়ুয়াদের সিংহভাগের কম্পিউটার পাওয়া স্বপ্ন। অনেক গ্রাম ও শহরে ইন্টারনেট সংযোগ ও প্রয়োজনীয় গতি নেই। অনলাইন শিক্ষার কোনও বাস্তবতা নেই। এতে শুধু বেশির ভাগ ছাত্রছাত্রী বঞ্চিতই হবে না, সরকার শিক্ষা পরিকাঠামো তৈরির দায়িত্বও অস্বীকার করবে। অনলাইন শিক্ষার আমরা তীব্র বিরোধিতা করছি।

