করোনা বিষয়ক মন্ত্রিগোষ্ঠী মুখ্যমন্ত্রীর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে করোনা বিষয়ক মন্ত্রিগোষ্ঠী গড়লেন। এ বিষয়ে তিনি জানিয়েছেন, করোনা পরিস্থিতিতে সরকারের অন্য কাজ থমকে গিয়েছে। তিনি নিজে সমস্তটার তদারকি করছেন। অন্যান্য কাজ থমকে যাওয়ায় তাতে নজর দেওয়া প্রয়োজন। সে কারণেই ক্যাবিনেট কমিটি অন কোভিড ম্যানেজমেন্ট নামে ওই গোষ্ঠী গঠন করা হয়েছে। সূত্রের খবর, ওই গোষ্ঠীর সভাপতি অমিত মিত্র। থাকবেন ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য ও পার্থ চট্টোপাধ্যায়। জানা গিয়েছে, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্যসচিব ও রাজ্যের নোডাল অফিসার পিবি সেলিম আধিকারিক হিসেবে কমিটির সদস্য থাকবেন।

