হোম ডেলিভারির উপর নতুন ছাড় রাজ্যে

Mamata Bandyopadhyay-4

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : হোম ডেলিভারির উপর নতুন ছাড়। সূত্রের খবর, করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষকে যাতে বড় সমস্যায় না পড়তে হয়, তার জন্য অত্যাবশ্যকীয় পণ্যের হোম ডেলিভারি চালুর নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার। এরপর অত্যাবশ্যকীয় নয়, এমন পণ্যের হোম ডেলিভারিতেও ছাড় দিল রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে জানিয়েছেন, অত্যাবশ্যকীয় নয়, এমন পণ্যের হোম ডেলিভারিও অ্যালাউ করলাম। তবে কোন কোন সামগ্রী এর মাধ্যমে পাওয়া যাবে, তা বিশদে জানা যায়নি। এক্ষেত্রে বলা হয়েছে, অত্যাবশ্যকীয় নয়, এমন অনেক জিনিসেরও মানুষের দরকার রয়েছে। ১ মাস ধরে মানুষ ঘরে রয়েছে। অনেক জিনিস পাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *