ময়দানের পরিচিত সারমেয়দেরও এখন এসেছে বিপদ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মাঠের সব কুকুরদের ঘুরে ঘুরে ভাত খাওয়ান সিএবি-র রঞ্জিত সাউ। আবার ময়দানের সব অসুস্থ কুকুরদের খাওয়ার সঙ্গে চিকিৎসাও করছেন বাঙ্গুরের মানালী বসু। সূত্রের খবর, লকডাউন পর্বে খাবার কমেছে। অন্যদিকে পরিচিত লোকজনদের না দেখে মানসিকভাবেও অসুস্থ হয়ে পড়ছে ময়দানের অনেক কুকুরও। ময়দানে ছড়িয়ে থাকা অজস্র মাঠে ওরা ঘুরে বেড়ায়। খেলোয়াড় থেকে ক্লাব কর্তা সবার কাছেই ওরা ভালবাসা পায়। এমনকী মালিরাও ওদের কাছে ডাকে। কখনও মাথায় আদরের হাত। আবার কখনও খাবার-দাবার জুটে যায়। ওরা ময়দানের পরিচিত মুখ সারমেয় হলেও। লকডাউনে রাজা-ভুলুদের সামনেও এখন এসেছে বিপদ। তবে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে চেষ্টা করছেন, এই অবস্থায় মাঠের বন্ধুদের কীভাবে ভাল রাখা যায়।

