গতি ফিরবে না অর্থনীতির- মূল্যায়ন সংস্থা ইক্রা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মূল্যায়ন সংস্থা ইক্রা করোনার আবহে চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে এপ্রিল-জুন ভারতের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে বলে পূর্বাভাস দিয়েছে। এক্ষেত্রে বক্তব্য, এই সময়ে অভ্যন্তরীণ উৎপাদন (জিডিপি) সঙ্কুচিত হতে পারে ১৬ শতাংশ থেকে ২০ শতাংশ পর্যন্ত। পরের ৩টি ত্রৈমাসিকে কিছুটা ঘুরে দাঁড়ালেও গতি ফিরবে না অর্থনীতির। জানা গিয়েছে, ২০২০-২১ সালে জিডিপি ১ শতাংশ থেকে ২ শতাংশ হারে সঙ্কুচিত হতে পারে। সূত্রের আরও খবর, বিশ্বব্যাঙ্ক, আন্তর্জাতিক অর্থ ভান্ডার, রেটিং সংস্থা মুডিজ থেকে শুরু করে ফিচ, সকলেই এ বছর ভারত-সহ বিশ্বে মন্দা দেখা দিতে পারে বলে সম্ভাবনার কথা জানিয়েছে। এক্ষেত্রে ইক্রার দাবি, ভারতে কিছু কাজে ছাড় দেওয়া হলেও বড় শহরে কড়াকড়ি বহাল থাকায় অনেক আর্থিক কর্মকাণ্ড পুরোপুরি চালু হবে না।

