উন্নতমানের পাটের বীজের সন্ধানে ন্যাশনাল জুট বোর্ড

National Jute Board

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কেন্দ্রীয় অর্থ মন্ত্রক বস্ত্র ও পাটশিল্পের জন্য একগুচ্ছ পদক্ষেপ নিতে চলেছে। সূত্রের খবর, বণিকসভা এমসিসিআই আয়োজিত এক ওয়েবিনারে এমনটা জানিয়েছেন কেন্দ্রীয় ব্স্ত্র, মহিলা ও শিশু কল্যাণমন্ত্রী স্মৃতি ইরানি। তিনি জানিয়েছেন, পাট ও বস্ত্রশিল্পের সাহায্য প্রয়োজন। এই দুই ক্ষেত্রের সবথেকে বড় সমস্যা উন্নত প্রযুক্তি। কেন্দ্রীয় অর্থ মন্ত্রক একগুচ্ছ পদক্ষেপ ঘোষণা করবে। তবে কোনও কারখানা ব্যবসায়িকভাবে না চললে শুধুমাত্র সরকারের নীতির সহায়তায় চলতে পারে না। আবার দেশে তৈরি মেশিন ব্যবহার করে উৎপাদন বাড়ানোর উপর নজর দিতে বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী। সূত্রের আরও খবর, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এ ধরনের মেশিন তৈরির প্রস্তাব দিয়েছে আইআইটি চেন্নাই। অন্যদিকে রাজ্যের পাটশিল্পের সহায়তার জন্য রাজ্য সরকারের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন তিনি। দ্য ন্যাশনাল জুট বোর্ড উন্নতমানের পাটের বীজের সন্ধান করছে বলেও জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *