ভিডিও কনফারেন্সে একগুচ্ছ প্রস্তাব মুখ্যমন্ত্রীর

mamata video

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ করোনা ঠেকাতে লকডাউনের ফলে আর্থিক পরিস্থিতি তলানিতে।এর মোকাবিলায় প্রধানমন্ত্রীর কাছে একগুচ্ছ প্রস্তাব মুখ্যমন্ত্রীর। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রাপ্য বকেয়া ৫৩ হাজার কোটি টাকা কেন্দ্রের কাছে মেটানোর দাবিও জানিয়েছেন।তবে, দিল্লির পক্ষ থেকে বিশেষ আর্থিক প্যাকেজের আশ্বাস এখনও পাওয়া যায়নি বলে জানা যায় ।প্রধানমন্তীর সঙ্গে ভিডিও কনফারেন্স মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রাপ্য অর্থ কেন্দ্রের কাছে পাওয়া না গেলে রাজ্য সরকার চালাবে কি করে।রাজ্যকে প্রতি বছর ৫০হাজার কোটি টাকা অনুদান পরিশোধ করতে হয়।আমরা চেয়ে ছিলাম এই সঙ্কট মুহূর্তে এই ঋণ পরিশোধের জন্য এক বছরের মরেটেরিয়াম।তাও রাজ্যকে দেওয়া হয়নি।এমনকী চলতি আর্থিক বছরের ফিসকাল রেসপনসিবিলিটি এন্ড বাজেট (এফআরবিএম)-এ বাজার থেকে ঋণ সংগ্রহের পরিমান ৩%এর বদলে৫% চাওয়া হয়েছিল তাও মেলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *