খাদ্যসামগ্রীর স্পেশাল কুপনে উদ্যোগী রাজ্য সরকার
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : খাদ্যসামগ্রীর স্পেশাল কুপন। সূত্রের খবর, ডিজিটাল রেশন কার্ড, ফুড কুপন নেই ও পুরনো কাগজের রেশন কার্ড রয়েছে এমন ব্যক্তিদের জন্য এবার স্পেশাল কুপনের ব্যবস্থা করতে উদ্যোগী হল রাজ্য সরকার। জানা গিয়েছে, ওই কুপনের মাধ্যমে মাথাপিছু ৫ কেজি খাদ্যসামগ্রী মিলবে। উল্লেখ্য, বিডিও অফিস বা পুরসভায় পুরনো রেশন কার্ড-সহ আবেদন জমা দেওয়া যাবে। পাশাপাশি ভোটার কার্ড এবং আধারের নম্বরও জমা দিতে হবে আবেদনকারীকে। পরিবারের পক্ষ থেকে একজন আবেদন করতে পারবেন। এক্ষেত্রে একসঙ্গে অনেক আবেদন গ্রাহ্য হবে না। স্পেশাল কুপনের সামগ্রী মাসের ১৫ থেকে ৩০ তারিখের মধ্যে পাওয়া যাবে। আরও জানা যায়, আবেদন জমা দেওয়ার একদিনের মধ্যেও এই কুপন পেতে পারেন আবেদনকারী। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, মে মাস-সহ ৬ মাসের জন্য এই স্পেশাল কুপনে সামগ্রী দেওয়া হবে। প্রয়োজনে এই সিদ্ধান্ত বদলও হতে পারে বলে জানানো হয়েছে।

