ধেয়ে আসছে নিসর্গ, জারি সতর্কবার্তা

cyclone

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ ফের আরব সাগর উপকূলে ঘূর্ণিঝড়ের বার্তা। মুম্বাইয়ের নিকটবর্তী উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা সাইক্লোন “নিসর্গ”-এর।সূত্রের খবর, ঘন্টায় ১২৫ কিলোমিটার বেগে ঝড় সহ প্রবল বর্ষণের আশঙ্কা বাণিজ্য নগরীতে। আগামী ২৪ ঘন্টায় তীব্র ঘূর্ণিঝড়ের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া বিশেষজ্ঞরা।মৌসম ভবন সূত্রের খবর, উত্তরের দিকে এগিয়ে চলেছে আরব সাগরে উৎস হওয়া এই ঘূর্ণিঝড়। আগামীকাল দুপুরের মধ্যে মুম্বাই উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই পালঘর, থানে, রায়গড়, ধুলে, সুন্দরগর ও নাসিক জেলায় রেড এলার্ট জারি করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নিষেদ্ধাজ্ঞা জারি হয়েছে মৎস্যজীবীদের জন্য। সমুদ্র থেকে উপকূলের পথে মৎস্যজীবীরা। মহারাষ্ট্র ও গুজরাটে রেড এলার্ট জারি হয়েছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *