পৃথিবীর কক্ষপথে সন্ধান পাওয়া গেল এক নতুন চাঁদের

2020CD3

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: পৃথিবীর কক্ষপথে সন্ধান পাওয়া গেল এক নতুন চাঁদের। জলহস্তীর চেয়ে এটি আকারে একটু ছোট বলে জানা গিয়েছে। সূত্রের খবর, সৌরজগতের প্রায় সব গ্রহেরই একাধিক চাঁদ রয়েছে। এক্ষেত্রে মহাকাশ বিশেষজ্ঞরা বলছেন, তবে কি ক্ষণিকের অতিথি হয়ে পৃথিবীর কক্ষপথে ঢুকে পড়েছে এই ছোট্ট আর একটি চাঁদ? তাঁদের বক্তব্য, এটি আসলে একটি গ্রহাণু। যার নাম 2020CD3। চাঁদের মতো দীর্ঘ সময় ধরে পৃথিবীকে প্রদক্ষিণ করতে আসেনি এই নতুন চাঁদ। এর ব্যাস ১.৯ মিটার থেকে ৩.৫ মিটারের মধ্যে এমনটাই জানা যায়।

সূত্রের আরও খবর, আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমিকাল ইউনিয়নের মাইনর প্ল্যানেট সেন্টার থেকে টেলিস্কোপের মাধ্যমে প্রথম নজর পড়ে এই ছোট্ট চাঁদটি। উল্লেখ্য, সৌরজগতের যাবতীয় গ্রহ, গ্রহাণু পর্যবেক্ষণ ও গবেষণা সংক্রান্ত সব রকম দায়িত্ব রয়েছে আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমিকাল ইউনিয়নের মাইনর প্ল্যানেট সেন্টারের। অন্যদিকে নাসা সূত্রে জানানো হয়েছে, এটি মহাজাগতিক কিছু না হওয়ার সম্ভাবনাও রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *