রাজ্যের নতুন মুখ্যসচিব হচ্ছেন আলাপন বন্দোপাধ্যায়

Alapan Bandyopadhyay

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ ১অক্টোবর থেকে রাজ্যের মুখ্যসচিবের দায়িত্ব নিতে চলেছেন বর্তমান স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। স্বরাষ্ট্র সচিবের পদে আসবেন এইচ কে দ্বিবেদী। সোমবার ট্যুইট বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একথা জানিয়েছেন। ঐ দিনই নবান্ন থেকে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান মুখ্যসচিব রাজীব সিনহা ৩০ সেপ্টেম্বর অবসর নেবেন এবং তাঁর জায়গায় রাজ্যের মুখ্যসচিবের দায়িত্ব পাবেন বর্তমান স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তাঁর জায়গায় রাজ্যের নতুন স্বরাষ্ট্রসচিব হবেন এইচ কে দ্বিবেদী। এর আগে দ্বিবেদী অর্থ দফতরের সচিব ছিলেন। জানা যায়, মনোজ পন্থকে অর্থ দফতরের সচিবের দায়িত্ব দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *