হরিশ চ্যাটার্জী স্ট্রিটে গুলিবিদ্ধ এক পুলিশ কর্মী

Kalighat Incident

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ হরিশ চ্যাটার্জী স্ট্রিটে কর্তব্যরত এক পুলিশকর্মীর সার্ভিস বন্দুক থেকে হঠাৎ করে গুলি বের হওয়ার ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। পুলিশ সূত্রে খবর, গুলিবিদ্ধ হয়েছেন এক পুলিশকর্মী। গুরুতর আহত অবস্থায় ওই পুলিশকর্মীকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি আরও জানা যায়, আজ সকালে ডিউটি পরিবর্তন করার সময় ওই পুলিশকর্মীর বন্দুক থেকে হঠাৎ করে গুলি বের হওয়ায় এই ঘটনাটি ঘটে। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত ওই পুলিশকর্মী অবস্থা স্থিতিশীল রয়েছে‌।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *