পেটের চর্বি ক্যান্সারের কারণ হতে পারে

obesity

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সারা বিশ্বে যত মানুষের মৃত্যু হচ্ছে, তার মূল কারণ ক্যান্সার। ওবেসিটি থেকেও হতে পারে ক্যান্সার। এক্ষেত্রে সবচেয়ে মারাত্মক হল পেটের ফ্যাট। সদ্য মার্কিন যুক্তরাষ্ট্রে হওয়া একটি গবেষণা থেকে জানা গিয়েছে, পেটে অতিরিক্ত মেদ জমলে সেখান থেকে এক বিশেষ ধরনের প্রোটিন নিঃসৃত হয়, যা নন-ক্যান্সারাস কোষকে ক্যান্সার কোষে পরিণত করে দেয়। ওবেসিটি থেকে স্তন, প্রোস্টেট, কোলন, কিডনি ও জরায়ু প্রভৃতি বিভিন্ন জায়গায় যে ক্যান্সার হতে পারে সে সম্পর্কে চিকিৎসকরা আগেই জানিয়েছিলেন।

ক্যান্সার হওয়ার পিছনে পেটের মেদ অনেকটাই দায়ী। আরও গভীরে বলতে হলে এই মেদ থেকে ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর টু নামে একটি প্রোটিন নিঃসরণ হয়। যত বেশি এই প্রোটিন বের হয়, ততই নন-ক্যান্সারাস কোষ ক্যান্সার কোষে পরিণত হওয়ার সম্ভাবনা থাকে। পেটের মেদের দুটি স্তর থাকে- উপরের লেয়ারটিকে বলে সাবকিউটেনিয়াস ফ্যাট, যা চামড়ার ঠিক তলাতেই থাকে। নিচের ফ্যাটের স্তরটি ভিসসেরাল লেয়ার নামে পরিচিত। এই দ্বিতীয় স্তরটিই বেশি ক্ষতিকারক। এমনকী এই প্রোটিন বেশ কিছু কোষের পক্ষে তো মারাত্মক ক্ষতিকর, সেখানে অবিলম্বে টিউমার হওয়ার সম্ভাবনাও রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *