দারিদ্রের বৃত্ত থেকে মানুষকে বার করে আনা সম্ভব : অভিজিৎ

Abhijit Binayak Bandyopadhyay-2

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ‘দারিদ্র কমাতে সরকারি হস্তক্ষেপ জরুরি’, মন্তব্য অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের। নোবেলজয়ী অর্থনীতিবিদ এ বিষয়ে জানিয়েছেন, ত্রাণের সুবিধা পেলে দরিদ্র মানুষ আরও বেশি করে তার মুখাপেক্ষী হয়ে পড়েন, এমন কোনও প্রমাণ নেই। বরং সরকারি ও বেসরকারি হস্তক্ষেপের মাধ্যমেই দারিদ্রের বৃত্ত থেকে আরও বেশি মানুষকে বার করে আনা সম্ভব।

একটি অনুষ্ঠানে তিনি আরও জানান, বিশ্বায়নের সুফল ভারত পেয়েছে। তবে একই সঙ্গে হাজির হয়েছে নতুন নতুন চ্যালেঞ্জ। করোনা আবহে বিষয়টি অন্যমাত্রা নিয়েছে। এরফলে দারিদ্র দূরীকরণ কর্মসূচিও হয়ে গিয়েছে জটিলতর। এরফলে নতুন করে বৈষম্যের মাত্রা বেড়েছে। এক্ষেত্রে অর্থনীতিবিদ ব্যাখ্যা দিয়ে জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন দেশ মুক্ত অর্থনীতির জমানায় প্রবেশ করলেও এবং তার আংশিক সুফল পেলেও নতুন এই সব চ্যালেঞ্জের মোকাবিলার কথা ভাবা হয়নি। উদ্যোগী হওয়া যায়নি মানুষের দক্ষতা বাড়াতেও। অভিজিৎবাবু মনে করিয়ে দিয়েছেন, গত দশকের মাঝামাঝি সময় পর্যন্তও দারিদ্র দূরীকরণের দায় বেসরকারি সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলির কাঁধেই ছেড়ে রেখেছিল কেন্দ্র। যার সুফল এখন স্পষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *