জনপ্রিয় সঙ্গীতশিল্পী মিতা হক প্রয়াত

Meeta Haque-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রয়াত হলেন বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীতশিল্পী মিতা হক (৫৯)। রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবেই তাঁর অসামান্য জনপ্রিয়তা ছিল। করোনা আক্রান্ত হয়েছিলেন বলে খবর। সুস্থ হওয়ার পর আবারও অসুস্থ হয়ে পড়েন। কিডনির সমস্যায় ভুগছিলেন এই শিল্পী। উল্লেখ্য, মিতা হকের স্বামী প্রয়াত অভিনেতা খালেদ খান। রেডিও শিল্পী হিসাবেও দক্ষতা দেখিয়েছেন মিতা। ২০০-র বেশি রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন তিনি। এই শিল্পীর মৃত্যুতে এপার-ওপার বাংলার শিল্পী মহলে শোকজ্ঞাপন করা হয়েছে। শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ বিশিষ্ট মানুষরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *