সেঞ্চুরি অভিমন্যু ঈশ্বরনের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ব্লুমফন্টেনে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিরুদ্ধে সেঞ্চুরি করলেন অভিমন্যু ঈশ্বরন। ২০৯ বলে ১০৩ রান করেছেন তিনি। ১৬টি চারের সুবাদে ইনিংস গড়েছেন বাংলার তরুণ এই ব্যাটসম্যান। দক্ষিণ আফ্রিকার ৫০৯ রানের জবাবে তৃতীয় দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ভারত ‘এ’ দল তুলেছে ৩০৮ রান। ঈশ্বরন ছাড়াও ৯৬ রান করেছেন প্রিয়ঙ্ক পঞ্চাল।

