অভিষেকের দুবাই যাত্রায় সম্মতি হাইকোর্টের

High court

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: অভিষেকের দুবাই যাত্রায় সম্মতি কলকাতা হাইকোর্টের। চোখের চিকিৎসার জন্য দুবাই যেতে পারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । সঙ্গে থাকতে পারবেন রুজিরাও। এমনই নির্দেশ বিচারপতি বিবেক চৌধুরীর। আদালত সূত্রের খবর,বিমানের টিকিট ও দুবাইয়ের ঠিকানা ফোন নম্বর সমেত ইডি-কে জানাবেন অভিষেক। রুজিরার নাম এফ আই আর-এ নেই। তাঁদের আগেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

উল্লেখ্য,অভিষেক ইডি-র দিল্লির অফিসে একাধিকবার হাজিরা দিয়েছেন।
নতুন করে কোন সমন জারি করা হয়নি। তাঁরা প্রয়োজনীয় নথিও জমা দিয়েছেন। তাই একথা বলা যায় না যে,তাঁরা তদন্তে সাহায্য করছেন না।

আদালত সূত্রের আরও খবর,সুপ্রিমকোর্ট অভিষেক – রুজিরার গতিবিধি নিয়ন্ত্রিত করেনি। যেহেতু হাসপাতাল সূত্রে বলা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে একজন যেতে পারেন,তাই রুজিরা বন্দ্যোপাধ্যায়ের যেতে কোনও বাধা নেই। অভিষেক একজন সাংসদ, তিনি মামলা শুরুর পরেও একাধিকবার বিদেশ গিয়েছেন। তাই তিনি দুবাই বা দুবাই থেকে অন্য কোথাও পালিয়ে যাবেন, এমন আশঙ্কা অমূলক।

এ বিষয়ে আরও বলা হয়, আশ্চর্য্যজনকভাবে ইডি-র পক্ষ থেকে বলা হয়েছে, তাঁরা জানেন যে বিনয় মিশ্র দুবাইতে রয়েছে এবং অভিষেক দেখা করতে যাচ্ছেন। অথচ বিনয় মিশ্র-কে গ্রেফতার করতে বা সত্য উদঘাটিত করতে কিছুই করছেন না।
আদালত সূত্রে বলা হয়, বেঁচে থাকা এবং চিকিৎসার অধিকার মানুষের অন্যতম মৌলিক অধিকার। মানুষ নিজের সিদ্ধান্তে যেকোনও জায়গায় চিকিৎসার জন্য যেতে পারেন । কোনও সরকার চিকিৎসার অধিকারে হস্তক্ষেপ করতে পারে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *