যাত্রী সংখ্যা বাড়তেই ট্রেনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত দক্ষিণ-পূর্ব রেলের

south-east and local

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আজ থেকে বাড়তি ট্রেন পরিষেবা দক্ষিণ-পূর্ব রেলে। সূত্রের খবর, ৮১টির বদলে ট্রেন চলবে ৯৫টি। জানা গিয়েছে,এই বাড়তি ট্রেন সকাল ও বিকেল অফিস টাইমে দেওয়া হয়েছে।
উল্লেখ্য,গত ১১ নভেম্বর বুধবার থেকে রাজ্যে শুরু হয়েছে লোকাল ট্রেন পরিষেবা। রেল সূত্রের আরও খবর, দক্ষিণ-পূর্ব রেল প্রথমেই সিদ্ধান্ত গ্রহণ করেছিল ৪০ জোড়া বা ৮১টি ট্রেন চালানো হবে । হাওড়া থেকে খড়গপুর, মেদিনীপুর, পাঁশকুড়া, আমতা শাখায় শুরু হয়েছে লোকাল ট্রেন পরিষেবা। পাশাপাশি শালিমার, সাঁতরাগাছি, দিঘা থেকেও চালানো হচ্ছে লোকাল। যাত্রী সংখ্যা বাড়তেই ট্রেনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ -পূর্ব রেল।

ওই রেল সূত্রে আরও জানানো হয়েছে, হাওড়া থেকে প্রথম ট্রেন ছাড়বে রাত ২টো ৪০ মিনিটে। এই ট্রেনটি যাবে মেদিনীপুর পর্যন্ত। আবার হাওড়া থেকে মেদিনীপুর যাওয়ার জন্যে শেষ ট্রেন ছাড়া হবে রাত ৮টা ১৫ মিনিটে। অন্যদিকে খড়গপুর যাওয়ার জন্যে শেষ ট্রেন ছাড়বে রাত ৮টা ৪৮ মিনিটে।পাশাপাশি হাওড়া আসার জন্যে খড়গপুর থেকে প্রথম ট্রেন ছাড়বে রাত ৩টে। পাঁশকুড়া থেকে প্রথম ট্রেন ছাড়বে রাত ৩টে ৫ মিনিটে। মেচেদা থেকে প্রথম ট্রেন ছাড়বে রাত ৪টে ২০ মিনিটে।

দক্ষিণ পূর্ব রেল জানিয়েছে,মেদিনীপুর থেকে হাওড়া আসার শেষ ট্রেন ছাড়বে ৭টা ১৫ মিনিটে। পাঁশকুড়া থেকে শেষ ট্রেন ছেড়ে আসবে রাত ৮টা ১৮ মিনিটে। দক্ষিণ-পূর্ব রেল প্রথমে সিদ্ধান্ত গ্রহণ করেছিল ৩৪টি লোকাল ট্রেন চালাবে। যাত্রী চাহিদার কথা ভেবে কোভিড প্রটোকল মেনে ৮১টি লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করে। হাওড়া ও মেদিনীপুরের মধ্যে ১৩ জোড়া বা ২৬টি ট্রেন চলবে বলে জানা গিয়েছে। হাওড়া ও খড়গপুরের মধ্যে চার জোড়া বা ৮টি ট্রেন চলবে।
আবার হাওড়া থেকে পাঁশকুড়ার মধ্যে ৯ জোড়া বা ১৮টি ট্রেন চলবে। হাওড়া থেকে মেচেদার মধ্যে ৫ জোড়া ট্রেন চলবে। দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশন এ সবের প্রস্তুতি শুরু করে দিয়েছে।স্টেশনে ঢোকা-বেরনোর গেট পরীক্ষা করা হচ্ছে। একাধিক জায়গায় বসানো হচ্ছে থার্মাল স্ক্যানার। জিআরপি ও আরপিএফ যৌথভাবে পরীক্ষা করছে। নজরদারি রাখা হচ্ছে সিসিটিভি ক্যামেরায়। পরবর্তীতে ট্রেনের সংখ্যা আরও বাড়ানো হবে বলে দক্ষিণ- পূর্ব রেল জানিয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *