প্রয়াত সৌমিত্র-স্মরণে প্রয়াস

SOUMITRA CHATTERJEE

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ প্রয়াত কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জ্ঞাপন করতে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক বিশেষ উদ্দ্যোগ নিয়েছে। জানা যায়, মন্ত্রকের অধীন সংস্থা ফিল্ম ডিভিশন আজ তথ্যচিত্র এবং শর্ট ফিল্ম দেখানোর প্রয়াস নিয়েছে। মন্ত্রক সূত্রে খবর, সন্দীপ রায় পরিচালিত বায়োপিক ‘সৌমিত্র রিভিজিটেড’ এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য মাস্টার্স টার্চ’ প্রদর্শিত হবে। সারা দিন ধরে এই দু’টি তথ্যচিত্র ফিল্ম ডিভিশন এবং কেন্দ্রীয় মন্ত্রকের ওয়েবসাইটে প্রদর্শিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *