বিশ্ব সেরা হাসপাতাল তালিকায় ভারতের এইমস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বড় সম্মান ভারতের এইমস- এর। বিশ্ব সেরার তালিকায় স্থান করে নিল ভারতের এই হাসপাতাল। সূত্রের খবর ,বিশ্বের সেরা ১০০ টি হাসপাতালের তালিকায় বড় সম্মান পেল এইমস।২০২০ সালের বিচারে বিশ্বের ২১ টি দেশের ১৬০০ টি হাসপাতালের মধ্যে সেরা ১০০ টি হাসপাতালের মধ্যে জায়গা করে নিল ভারতের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস।এই তালিকা প্রকাশ করল মার্কিন ম্যাগাজিন নিউজ উইক।সেরা হাসপাতাল বেছে নেওয়ার নেপথ্যে পরিকাঠামো, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পরিষেবা প্রদান সহ বেশ কিছু ব্যাপার বিচার করা হয়েছে।

