এয়ার ইন্ডিয়ার কর্মীদের ৩ দিন কাজ করার প্রস্তাব

air india

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ‘কম কাজ করো, কম বেতন নাও…’ কর্মীদের ৬০ শতাংশ বেতনে সপ্তাহে ৩ দিন কাজ করার প্রস্তাব এল। সূত্রের খবর,এয়ার ইন্ডিয়ার স্থায়ী কর্মীদের ৬০ শতাংশ বেতন নিয়ে সপ্তাহে ৩ দিন কাজ করার প্রস্তাব দেওয়া হয়েছে। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে ,করোনার আবহে গত ৩ মাসে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে সব ব্যবসা-বাণিজ্য ৷ওই তালিকায় সামনের সারিতে যাত্রীবাহী বিমান পরিষেবা ৷ লকডাউন পরিস্থিতিতে দীর্ঘদিন বিমান ওঠানামা বন্ধ থাকায় পরিষেবা চালু হলেও করোনার ভয় এখন বিমানযাত্রীদেরও ৷ যাঁরা ট্রাভেল করছেন, তাঁরাও আতঙ্কের মধ্যে রয়েছেন৷ ভারতের প্রত্যেক বিমান সংস্থাই গত কয়েক মাসে ব্যাপক ক্ষতির মুখোমুখিও৷আবার কবে য়ারলাইন্সগুলি লাভের মুখ দেখবে, তা নিয়ে চলছে জল্পনা।উল্লেখ্য, এয়ারলাইন্সগুলি কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি কর্মীদের বেতন কমানোর কথাও ভেবেছে বলে জানা যায়। আবার রাষ্ট্রায়ত্ত্ব বিমানসংস্থা এয়ার ইন্ডিয়া গত কয়েক বছর ধরে লোকসানের মধ্যে দিয়ে চলছে বলেও খবর৷বর্তমানে বিমান পরিষেবা চালিয়ে যাওয়াই দুস্কর হয়ে দাঁড়িয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *