কাল বিরল সূর্যগ্রহণ ‘রিং অফ ফায়ার’ দেখা যাবে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ কাল সকালেই নেমে যাবে আঁধার, আর দেখা যাবে বিরলএক মুহূর্ত।রাত পোহালেই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে।সূত্রের খবর,বিশেষ কয়েকটি জায়গা থেকে দেখা পাওয়া যাবে ‘রিং অফ ফায়ার’-এর।জানা গিয়েছে, চাঁদের ছায়া সূর্যকে প্রায় পুরো গ্রাস করে নেবে। এর ফলে সূর্যের মাঝের অংশ ঢেকে যাবে। যার আকৃতি হবে আংটির ন্যায়।আরও জানা গিয়েছে, সূর্যের সর্বোচ্চ ৯৯.৪% ঢেকে দেবে চাঁদের ছায়া।কাল রবিবার, ২১ জুন বলয়গ্রাস সূর্যগ্রহণ ভারতে দৃশ্যমান।আবার ২৫ অক্টোবর, ২০২২ সাল পর্যন্ত দেশ থেকে দৃশ্যমান শেষ সূর্যগ্রহণ হবে। কলকাতা থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে।এ বিষয়ে দিল্লির নেহরু প্ল্যানেটেরিয়াম-এর ডিরেক্টর জানিয়েছেন, গুজরাটের ভুজ থেকে প্রথম সূর্য গ্রহণের সূচনা হবে সকাল ৯.৫৮ মিনিটে।আবার ৪ ঘণ্টা পর অর্থাৎ ২.২৯ মিনিটে গ্রহণের শেষ পর্ব দেখা যাবে আসামের ডিব্রুগড় শহর থেকে। সূর্যগ্রহণের সময়কাল প্রথম ভারতের পশ্চিম সীমান্তে ঘেরসানা থেকে।তা দেখা যাবে সকাল ১১টা ৫০মিনিট নাগাদ।এটির স্থায়িত্ব কাল ৩০ সেকেন্ড।অন্যদিকে দিল্লি থেকে ১৫৫ কিমি দূরে কুরুক্ষেত্র থেকে ওই সময় ভালোভাবে দৃশ্যমান হবে গ্রহণ।আবার উত্তরাখণ্ডের দেরাদুন থেকে এই সময় দেখাও যাবে সূর্যগ্রহণ।

