যাত্রীদের চাহিদায় উত্তরবঙ্গগামী বিশেষ ট্রেন

Alipurduar

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বড়দিনের আবহে উত্তরবঙ্গগামী ট্রেনের চাহিদা বেড়েছে। সূত্রের খবর, যাত্রীদের চাপ সামলানোর জন্য আগামী ২৪ ডিসেম্বর কলকাতা স্টেশন থেকে আলিপুরদুয়ার জংশন পর্যন্ত বিশেষ ট্রেন চালানোর জন্য উদ্যোগী হয়েছে পূর্ব রেল। রেল সূত্রের খবর, ট্রেনটি রাত ৮টা ৩৫ মিনিটে কলকাতা স্টেশন থেকে ছেড়ে পরদিন বেলা সাড়ে ১২টায় আলিপুরদুয়ার পৌঁছবে বলে জানা যায়। আবার ফেরার সময় বিকেল ৩টে ১৫ মিনিটে আলিপুরদুয়ার ছেড়ে কলকাতা পৌঁছবে পরের দিন সকাল ৮টা ২০ মিনিটে। তবে ওই বিশেষ ট্রেনে সব আসন সংরক্ষিত থাকছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *