নেতাজির ১২৫তম জন্মজয়ন্তী পালনে বিশেষ কমিটি কেন্দ্রের

netaji and programme

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: নেতাজির জন্মজয়ন্তী পালন করা নিয়ে মাস্টারপ্ল্যান কেন্দ্রের। আগত বিধানসভা নির্বাচন রাজ্যে। সূত্রের খবর, বর্তমান সময়ে নেতাজি, স্বামীজি ও রবীন্দ্রনাথ নিয়ে চর্চা চলছে। এবার সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালনে বিশেষ কমিটি তৈরি করল কেন্দ্র। উল্লেখ করা যায়, ২০২২সালে নেতাজির ১২৫তম জন্মজয়ন্তী। সারা বছর রয়েছে নানা কর্মসূচি। এক্ষেত্রে বিশেষ কমিটি তৈরি করেছে কেন্দ্রীয় সরকার। বাংলায় ট্যুইট করে একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাঙালির আবেগ কাছে টানতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। বাংলায় ট্যুইট-এর মাধ্যমে প্রধানমন্ত্রী লিখেছেন, ২৩ জানুয়ারি নেতাজির ১২৫তম জন্মজয়ন্তী ৷ এজন্য উচ্চপর্যায়ের কমিটি তৈরি করা হয়েছে ৷ বছরভর পালিত হবে নানা অনুষ্ঠান ৷ প্রসঙ্গত, নেতাজির জন্মজয়ন্তী পালনের জন্য গত নভেম্বরে বিশেষ কমিটি তৈরি করেছেন মুখ্যমন্ত্রী। ইতিপূর্বে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে ২৩ জানুয়ারি জাতীয় ছুটির দাবিও করা হয়েছে। এবার উদ্যোগী হল কেন্দ্রীয় সরকার। এক্ষেত্রে নতুন কমিটিও গড়েছে কেন্দ্র ।

উল্লেখ্য,এ বছর জানুয়ারিতে লালকেল্লায় নেতাজি সংগ্রহশালারও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। নেতাজির ১২৫তম জন্মজয়ন্তী পালনে বিশেষ কমিটির মাথায় রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আবার ২০১৬ সালে বিধানসভা ভোটের আগে নেতাজি সংক্রান্ত গোপন ফাইল প্রকাশ করে কেন্দ্র ৷ পরবর্তীতে রাজ্যের হাতে থাকা নেতাজি সংক্রান্ত ফাইল প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী ৷ অন্যদিকে বিবেকানন্দ-ক্ষুদিরামের বাড়িতে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবার নেতাজি প্রসঙ্গে চর্চা শুরু হয়েছে। একুশের বিধানসভা ভোটের পূর্বে বাংলার মনীষী চর্চায় অনেকে রাজনীতির গন্ধ খুঁজে
পাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *