সাইনা নেহওয়ালের বায়োপিকের গান রেকর্ডিং
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আমাল মালিক সাইনা নেহওয়ালের বায়োপিকের জন্য সঙ্গীত পরিচালনা করছেন। সূত্রের খবর, ওই ছবির জন্য লকডাউনের মধ্যেই গান রেকর্ড করলেন তিনি। জানা গিয়েছে, সাউন্ড ট্র্যাকের জন্য ম্যাসিডোনিয়ান সিম্ফনিক লাইভ অর্কেস্ট্রার সঙ্গে কোলাবরেট করেছেন আমাল মালিক। সূত্রের আরও খবর, দেশ-বিদেশের ৪০ জন মিউজিশিয়ান স্কাইপে ২-৩ মাস ধরে কাজ করেছেন এই ট্র্যাকের জন্য।

