বিধি শিথিল করল সেবি

Sebi

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সেবি বিধি শিথিল করল। সূত্রের খবর, যে সমস্ত নথিভুক্ত সংস্থার গত ১ মার্চ থেকে আগামী ৩১ আগস্টের মধ্যে বাজারে ২৫ শতাংশ শেয়ার ছাড়ার কথা, তাদের ক্ষেত্রে বিধি শিথিল করা হয়েছে। করোনাজনিত পরিস্থিতিতে বিপর্যস্ত দেশ। পাশাপাশি বাজারের পরিস্থিতি বিচার করেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, বিভিন্ন সংস্থা ও বণিকসভাগুলি এ ব্যাপারে দাবি জানিয়ে আসছিল বেশ কিছুদিন ধরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *