গিনেস রেকর্ডের অধিকারী শেরপা আং রিটা প্রয়াত

Ang Rita Sherpa

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কাঠমাণ্ডুর বাড়িতে প্রয়াত হলেন বিখ্যাত শেরপা আং রিটা। স্থানীয় সূত্রের খবর, অক্সিজেন সিলিন্ডার ছাড়া ১০ বার এভারেস্ট অভিযান করে দু-বার গিনেস বুকে নাম তুলেছিলেন এই শেরপা। পর্বতারোহীদের কাছে তিনি পরিচিত ছিলেন ‘স্নো লেপার্ড’ হিসেবে। স্থানীয় সূত্রের আরও খবর, আং রিটা ১০ বার সফলভাবে অক্সিজেন ছাড়া এভারেস্ট অভিযান সম্পন্ন করেছিলেন। ১৯৮৭ সালে প্রথম অভিযানেই চমক ছিল তাঁর। অভিযানটি ছিল অক্সিজেন সিলিন্ডারবিহীন।

জানা যায়, ১৯৯০ সাল পর্যন্ত ৬ বার তিনি এভাবে এভারেস্টে অভিযান সম্পন্ন করেছিলেন। এভারেস্ট অভিযানের জন্য তাঁর গিনেস বুকে নাম উঠেছে। ১৯৯৬ সাল পর্যন্ত ১০ বার তিনি একইভাবে এভারেস্টের চূড়ায় পৌঁছে গিয়েছেন। তা ছিল গিনেস বুক অব ওয়ার্ল্ডের দ্বিতীয় রেকর্ড। আং রিটার মৃত্যুর খবরে শেরপা সম্প্রদায় তথা পর্বতারোহী মহলে শোকের ছায়া। এক অপূরণীয় ক্ষতি বলেও মন্তব্য করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *