অস্ট্রেলিয়ার উপকূলে তিমিদের মৃত্যু ঘিরে চাঞ্চল্য

Whale

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : অস্ট্রেলিয়ায় মৃত্যু হল ৩০০ তিমির। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য। দেহ সরাতে হিমশিম খেতে হচ্ছে প্রশাসনের। অসংখ্য তিমির মৃত্যুর খবরে আলোড়ন তৈরি হয়েছে। পশ্চিম অস্ট্রেলিয়ার তাসমানিয়া উপকূলে ভেসে আসা প্রায় ৩ শতাধিক পাইলট তিমির মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, উদ্ধারকর্মীদের তৎপরতায় ১০৮টি তিমিকে সমুদ্রে ফেরানো সম্ভব হয়েছে। বনকর্মীরা মৃত তিমিদের দেহ সরানোর তৎপরতা শুরু করেছে।

এ বিষয়ে আরও জানা গিয়েছে, তিমির দেহ সরাতে গিয়ে রীতিমতো নাজেহাল উদ্ধারকর্মীরা। অন্যদিকে প্রতিবছর অস্ট্রেলিয়ার উপকূলে তিমিদের এই অস্বাভাবিক মৃত্যুর বিষয়ে বিজ্ঞানীরা নিরন্তর গবেষণা চালিয়ে যাচ্ছেন। এক্ষেত্রে গবেষকদের বক্তব্য, খাবারের সন্ধানে উপকূলের কাছাকাছি এসে আটকে পড়ে তিমিদের দল। সেখান থেকে ফেরার রাস্তা না পেয়ে মৃত্যু হয় তিমিদের। আবার তাসমানিয়ার ওয়াইল্ড সার্ভিস সূত্রে জানানো হয়েছে, সমুদ্র সৈকতে দল বেঁধে তিমি ভেসে আসছে। সৈকতের প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে তিমিগুলি আটকে পড়ে। তবে বহু তিমিকে বাঁচানো সম্ভব হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *