india-england 5th test Breaking News Others Sports 

ধরমশালায় প্রথম দিনই ধরাশায়ী ইংল্যান্ড

পঞ্চম টেস্টের প্রথম দিনই চালকের আসনে ভারত। দ্বিতীয় সেশনে ধরমশালায় ধরাশায়ী ইংল্যান্ড। কুলদীপ যাদবের ঘূর্ণিতে ম্যাচের রাশ এখন টিম ইন্ডিয়ার দখলে। লাঞ্চের পর রীতিমতো নাকাল হল ইংল্যান্ড ভারতের স্পিন ত্রয়ীর সামনে। কুলদীপের স্পিনের সামনে আত্মসমর্পন করে ইংল্যান্ড ব্যাটসম্যানরা । চা বিরতির পূর্বেই ৫ উইকেট নিলেন কুলদীপ। পাশাপাশি রবিচন্দ্রন অশ্বিন ৪টি ও রবীন্দ্র জাডেজা ১টি উইকেট নিয়েছেন। কুলদীপ যাদবের এটি টেস্ট ক্রিকেটে চতুর্থ ৫ উইকেট শিকার। কুলদীপের বোলিংয়ের শিকার হলেন জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জনি বেয়ারস্টো, বেন স্টোকস।

Read More
shib-parboti Education Others 

শিব উপাসনা : শিবলিঙ্গ : শিবরাত্রি

ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন দেবাদিদেব মহাদেব। কল্যাণ ও মঙ্গল হয় শিবের কৃপায়। শিবরাত্রির উপবাসে শিব সন্তুষ্ট হয়। অনেকে বলেন, জয় শিবশঙ্কর। কেউ কেউ বলেন, জয় শিবশম্ভু। আবার অনেকে বলেন হরহর মহাদেব। ভোলানাথের কথা অনেকের মুখে শোনা যায়। শিব শব্দের অর্থ আমরা জানি মঙ্গলময়। আর লিঙ্গ শব্দের মানে হল- প্রতীক। দুয়ে মিলে শিবলিঙ্গ শব্দটির অর্থ হল-সর্ব মঙ্গলময় বিশ্ববিধাতার প্রতীক।
শিবলিঙ্গ পরব্রহ্ম পরম সত্যের প্রতীক। “ওম নমঃ শিবায়” মন্ত্র জপ করে শিবের মাথায় জল দেওয়া হয়।

Read More
Entertainment 

মারা যায়নি বিজয়লক্ষ্মীর ছেলে, তাহলে কার শ্রাদ্ধ করিয়েছে অনিন্দিতা? জানতে পারবে কি জগদ্ধাত্রী?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক “জগদ্ধাত্রী”।জগদ্ধাত্রী তার ইন্টারোগেশনে লেগে পড়েছে। সে অস্মিতা কে জিজ্ঞাসা করছে তার ইনসিকিউর লাগছে কি না। তখন অস্মিতা তাকে জানায় তার ইনসিকিউর লাগছে কিন্তু জগদ্ধাত্রীকে তারা কোন কিছুই খুলে বলতে চায় না। জগদ্ধাত্রী অনিন্দিতা দেবী কে ঋষির খুনের ব্যাপারে জিজ্ঞাসা করায় তিনি স্পষ্ট জানিয়ে দিলেন তিনি কিছুই জানেন না এ ব্যাপারে। ঠিক তখনই জগদ্ধাত্রী বলে শুধু একবার ঋষির দেড বডিটা যদি সে পেতে পারে, তাহলেই সে খুনিকে ধরে ফেলবে। জিজ্ঞাসাবাদ করায় উৎপল হঠাৎ করে সত্যিটা বলে দিল সবার সামনে যে গুলি করতে থাকে উৎসব টাকা দিয়েছিল।

Read More
Entertainment 

রোহিতের মনের কথা কি বুঝতে পারবে ফুলকি? চোখ রাখুন জি বাংলার পর্দায়

কোর্টে বসে ফুলকি রোহিত কে ডিভোর্স দিতে চায় তা জানিয়ে দিয়েছে। পরক্ষণেই জজ রোহিতকে জিজ্ঞাসা করায় সে দেখে শালিনী বিধ্বস্ত অবস্থায় এসেছে। তাই তার মনে হলো আবারও সে তাকে দ্বন্দ্বের মুখে ফেলে দিতে পারবে না। রোহিত এবং ফুলকি একে অপরের সঙ্গে বক্সিং ম্যাচ লড়বে। আর তা জানাতেই রোহিত বাড়ির সকলের কাছে এসেছিল। কিন্তু শালিনী তাকে বলে কেন সেই এই ছাত্রীর পিছনে সময় নষ্ট করছে। বক্সিং এর খাওয়ার জায়গায় হঠাৎ করে জিয়ার গায়ে ভুল করে খাবার পড়ে যেয়ে একটি মেয়েকে যা নয় তাই বলে অপমান করে তার গায়ে হাত তুলতে গেলে…

Read More
Entertainment 

সৃজলার সঙ্গে সম্পর্ক এখন অতীত, অঙ্গনার সঙ্গে প্রেমে জড়িয়েছেন রোহন?

টলিউডে নতুন প্রেমের জল্পনা! অভিনেতা রোহন ভট্টাচার্য ও অঙ্গনা রায় নাকি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। একসাথে সময় কাটানোর ছবি ও রোহনের রহস্যময় পোস্ট এই গুঞ্জনকে আরও উস্কে দিয়েছে। বছর দেড়েক আগে অভিনেত্রী সৃজলা গুহের সঙ্গে সম্পর্ক ভেঙে যায় রোহনের। তারপর ‘তুমি আশেপাশে থাকলে’ ধারাবাহিকে অভিনয় করতে গিয়ে অঙ্গনার সঙ্গে পরিচয় হয়। রোহন ও অঙ্গনার ঘনিষ্ঠতা নতুন প্রেমের সূচনা, না বন্ধুত্বের বন্ধন? রোহন স্পষ্ট করে কিছু বলেননি। তবে অঙ্গনার সঙ্গে সময় কাটাতে ভালো লাগে বলে স্বীকার করেছেন। রোহন স্পষ্ট করে না বললেও, তাদের সোশ্যাল মিডিয়া পোস্ট ও ঘনিষ্ঠতা বলে অনেকেই মনে করছেন,…

Read More
Entertainment 

ওই ডিভোর্সিকে বিয়ে না করলেই ভালো হত! কাঞ্চনের তৃতীয় বিয়ের পর তাকে কটাক্ষ পিঙ্কির

কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোপাধ্যায়ের বিয়ে ঘিরে তুঙ্গে টলিউড। সমাজমাধ্যমে ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের বিয়ের নানা মুহূর্ত। এই সময় কী করছেন কাঞ্চনের প্রাক্তন স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়? এক সাক্ষাৎকারে পিঙ্কি সরাসরি নাম না করে কাঞ্চন-শ্রীময়ীকে শুভেচ্ছা জানিয়েছেন। একই সাথে স্বীকার করেছেন, কাঞ্চনকে বিয়ে করা ছিল তার ভুল। ২৩ দিন আগে আলাদা হয়েছিলেন কাঞ্চন-পিঙ্কি। ‘সংসার সুখের হয় রমণীর গুণে’ ধারাবাহিকে কাজ করতে‌ গিয়ে তাদের প্রথম দেখা। মাত্র তিন-চার মাস প্রেম করেই বিয়ে করেন পিঙ্কি। আজ তিনি বলছেন, “আর একটু সময় নিয়ে বিয়ে করা উচিত ছিল আমার। কারণ কঠিন সময়ে পড়লে তবেই এক…

Read More
Entertainment 

শুটিং থেকে ফিরে আবাসনের নিচেই অজ্ঞান হয়ে যান রণজয়! তড়িঘড়ি ভর্তি করানো হয় হসপিটালে

রণজয় বিষ্ণু অসুস্থ! মঙ্গলবার শুটিংয়ে গিয়ে অসুস্থ বোধ করেন অভিনেতা। রক্তচাপ অনেকটা কমে যায়। শুটিং শেষে বাড়ি ফিরে মাথা ঘুরে প্রায় সংজ্ঞাহীন হয়ে পড়েন। আবাসনের বাসিন্দারা তাকে হাসপাতালে ভর্তি করেন। এক রাত হাসপাতালে কাটানোর পর বুধবার বাড়ি ফিরেছেন তিনি।রণজয়ের কথায়, “গত কয়েক দিন ধরে অসম্ভব মানসিক চাপ যাচ্ছে। সেটার কারণেই হয়েছে।” চিকিৎসকেরা পরামর্শ দিয়েছেন, প্রচুর বিশ্রামের প্রয়োজন রণজয়ের। তবে ছুটি নিতে নারাজ তিনি। রণজয় বলেন, “আমি এক জন দায়িত্ববান অভিনেতা। তবে চিকিৎসককে কথা দিয়েছি, চেষ্টা করব বিশ্রাম নেওয়ার। আজ শুটিংয়ে যাচ্ছি। একটা সিন করেই বাড়ি চলে আসবে।”

Read More
Education 

মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকা: এই শিক্ষাবর্ষ থেকেই সেমিস্টার পদ্ধতিতে হবে উচ্চমাধ্যমিক!

স্কুল পরীক্ষার প্রশ্ন নিয়ে পদক্ষেপ রাজ‍্যের মধ্যশিক্ষা পর্ষদের। পরীক্ষায় আর কোনও “বিতর্কিত” প্রশ্ন রাখা যাবে না । স্কুলের পরীক্ষায় এই ধরনের প্রশ্ন থেকে বিরত থাকার নির্দেশ । উল্লেখ করা যায়, রাজ্য জুড়ে মধ্যশিক্ষা পর্ষদ স্কুলগুলোকে এমনই নির্দেশিকা দিয়েছে। এ বিষয়ে উল্লেখ করা হয়েছে,সিলেবাস অনুযায়ী বইতে থাকা বিষয়ের মধ্যেই ক্লাস পরীক্ষায় প্রশ্ন করতে হবে। এমনকী পঞ্চম থেকে দশম শ্রেণির স্কুলের ক্ষেত্রেও পরীক্ষায় এই নিয়ম থাকছে। পর্ষদের এই নির্দেশিকা মানা না হলে দায় নিতে হবে স্কুল ও প্রধান শিক্ষকদের। পাশাপাশি উচ্চ মাধ্যমিক নিয়েও নির্দেশিকা থাকছে। এক্ষেত্রে বদল হচ্ছে পরীক্ষা পদ্ধতিও। এবার থেকে…

Read More
dohar and kalika prosad Education Others 

“দোহার” কান্ডারী কালিকাপ্রসাদ

“দোহার” মূল কান্ডারী। বরাকের লোকসঙ্গীতের সংগ্রাহক। লোকগান ছাড়াও ক্ল্যাসিকাল গানেও তাঁর দক্ষতা ছিল। তাঁর গানে প্রাধান্য পেয়েছে লোকায়ত বাদ্যযন্ত্রের ব্যবহার। শিশু-কিশোর বয়স থেকেই টুসু-ভাদু-ভাওয়াইয়ায় মন টেনে ছিল। পরবর্তী সময়ে লোকসঙ্গীতের নতুন আঙ্গিক শুরু করেছিলেন। গানের পরীক্ষা-নিরীক্ষা নিয়ে ব্যস্ত থেকেছেন সব সময়। প্রশিক্ষকের দায়িত্বভারও নিয়েছিলেন তিনি। তাঁর হাত ধরে সঙ্গীতের জগতে পা রেখেছিলেন অনেকেই।

Read More
sunrise-4 Lifestyle Others 

সুপ্রভাত

আজ বৃহস্পতিবার ২৩ ফাল্গুন ১৪৩০; ই: ০৭ মার্চ ২০২৪ তিথিঃ কৃষ্ণ দ্বাদশী, রাত্রি ১০:০৩ পর্যন্ত, পরে কৃষ্ণ ত্রয়োদশী;উত্তরাষাঢ়া নক্ষত্র, সকাল ০৯:৩৯ পর্যন্ত, পরে শ্রবণা নক্ষত্র;জন্মরাশি: মকর। সূর্যোদয়: সকাল ০৫:৫৬/ সূর্যাস্ত: সন্ধ্যা ০৫:৩৯(সূর্য্যসিদ্ধান্ত) জোয়ার আরম্ভ:- দিন-০৭:২০; রাত-০৭:২৫ভাটা আরম্ভ:- দিন-১২:১০; রাত-১২:১৫ কলকাতা সহ পার্শবর্তী অঞ্চলের আবহাওয়া সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডি. সে./ সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডি. সে.।বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ: ৫৫%বায়ু প্রবাহের সর্বাধিক গতি: ১১ কিমি/ঘন্টাপরিষ্কার আকাশ। (সংকলিত)🌹🙏🙏🙏🌹

Read More