তুখোর অভিনয়ের পাশাপাশি রয়েছে এই গোপন গুণ! সৌমিতৃষার এই গুণের কথা জানতেন কি আগে?

অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু ছোট পর্দায় মিঠাই নামক সিরিয়ালের মাধ্যমে যথেষ্ট পরিচিতি পেয়েছেন এবং জনপ্রিয়তাও লাভ করেছেন। তার ভাগ্যের চাকা ঘুরেছে এই সিরিয়ালের হাত ধরে। ছোট পর্দা থেকে তিনি পাড়ি দিয়েছেন বড় পর্দায়। ‘প্রধান’ নামক সিনেমার মাধ্যমে তার হাতে খড়ি হয়েছে বড় পর্দায় এবং তিনি দেবের বিপরীতে অভিনয় করার সুযোগ পেয়েছেন।

অভিনয় ছাড়া এই অভিনেত্রীর আরেক প্রতিভার কথা প্রকাশ্যে এসেছে। তিনি বিভিন্ন মাচা শোতে অংশগ্রহণ করছেন এবং তার দৌলতেই তার এই প্রতিভার কথা প্রকাশ্যে আসে।
তার গোপন প্রতিভা হল তিনি অত্যন্ত সুন্দর গানও গাইতে পারেন। বিভিন্ন মাচা শোতে মিঠাই এর ডায়লগ এর সঙ্গে নাচ-গান করে তিনি দর্শকদের মনোরঞ্জন করেন। সোশ্যাল মিডিয়াতে তার এরকমই এক মাচার অনুষ্ঠান যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে। যেখানে দেখা যাচ্ছে তিনি ‘আমি কলকাতার রসগোল্লা’ গানটি গেয়ে সবাইকে যথেষ্ট মুগ্ধ করেছেন। যদিও এখন তিনি প্রধান সিনেমা নিয়ে যথেষ্ট ব্যস্ত হয়ে আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *