বঙ্গে জাঁকিয়ে শীত
বঙ্গে জাঁকিয়ে শীত। আকাশ মেঘ কেটে ঝলমলে রোদ। বাংলার বিভিন্ন জেলায় শীত পড়তে শুরু করেছে। আগামী কয়েকদিন এমনই ঠান্ডা থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
বঙ্গে জাঁকিয়ে শীত। আকাশ মেঘ কেটে ঝলমলে রোদ। বাংলার বিভিন্ন জেলায় শীত পড়তে শুরু করেছে। আগামী কয়েকদিন এমনই ঠান্ডা থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
আজ শনিবার ২৯ অগ্রহায়ণ ১৪৩০; ই: ১৬ ডিসেম্বর ২০২৩ তিথিঃ শুক্ল চতুর্থী রাত্রি ১০:৪৯ পর্যন্ত, পরে শুক্ল পঞ্চমী;উত্তরাষাঢ়া নক্ষত্র, সকাল ০৯:২৬ পর্যন্ত, পরে শ্রবণা নক্ষত্র;জন্মরাশি: মকর। সূর্যোদয়: সকাল ০৬:১৩/ সূর্যাস্ত: সন্ধ্যা ০৪:৫০(সূর্য্যসিদ্ধন্ত) জোয়ার আরম্ভ:- দিন-১২:৫৬; রাত-০১:০১ভাটা আরম্ভ:- দিন-০৫:৪৬; রাত-০৫:৫১ কলকাতা সহ পার্শবর্তী অঞ্চলের আবহাওয়া সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডি. সে./ সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডি. সে.।বাতাসে আপেক্ষিক…
শনিবার ২৯ অগ্রহায়ণ ১৪৩০; ই: ১৬ ডিসেম্বর ২০২৩ ♈/মেষ (Aries): স্বাস্থ্য ভালো থাকবে। দিনের শুরুতে আর্থিক সঙ্কটে ভোগার আশঙ্কা রয়েছে, যা সারা দিনটিকে বিপর্যস্ত করে তুলতে পারে। সন্তানদের সঙ্গে সময় কাটানো গুরুত্বপূর্ণ হবে। সমস্যায় দ্রুত আচরণ করার ক্ষমতার জন্য স্বীকৃতি লাভ। প্রেমের ক্ষেত্রে সময় ভালো যাবে। শুভ সংখ্যা: ৬ ♉/বৃষ (Taurus): কিছু পরিবারের সদস্যের ঈর্ষণীয়…
শীতকাল এলেই মেলা। রাজ্যের বিভিন্ন প্রান্তে শীত হবে মেলাবিহীন, এটা ভাবা যায় না। বাঙালি ও বাংলায় শীত ও মেলা শব্দ দুটি একে ওপরের পরিপূরক। রাজ্যের কয়েকটি জেলায় অন্য মেলার চেয়ে বইমেলা অন্য মাত্রা পেয়ে আসছে। অনেক স্থানে বইমেলার গরিমা,কৌলিন্য ও উৎকর্ষ বজায় রাখার চেষ্টা চলে। এক্ষেত্রে বিশেষজ্ঞমহলের একাংশের বক্তব্য, বইমেলা মানেই জ্ঞান ও শিক্ষার মেলা। লেখক-পাঠকের মিলনমেলা হল-বইমেলা। সারা বাংলার গ্রামাঞ্চল ও শহরাঞ্চলে বইমেলা ছড়িয়ে । বইমেলার গরিমা আজও অটুট রয়েছে এমন কথাও বলা হয়। বিশেষজ্ঞমহলের অন্য একটি অংশের মত,বই পড়ার পাঠক আর আগের মতো আছে কি! সব বই যে পড়া হয় এমনও নয়। পাঠক সংখ্যা ক্রমশ কমছে। পাঠকহীনতার বিষয়টি সামনে চলে আসে বইমেলার প্রসঙ্গ এলেই। পাঠকের ওপর নির্ভর করেই মূলত চলে বইমেলা। একটা সময় শীতের রোদে পিঠ দিয়ে মা-জেঠিমা-বাবা-কাকারা গল্প-উপন্যাস সহ নানা ধরণের বই পড়তেন। সেই ছবিটা এখন উধাও।
রেবেকা নজির গড়লেন। ইংলিশ প্রিমিয়র লিগে ইতিহাস গড়তে চলেছেন তিনি।
৪০ বছর বয়সী রেবেকা ওয়েলসকে প্রথম মহিলা রেফারি হিসেবে আগামী ২৩ ডিসেম্বর ফুলহ্যাম বনাম বার্নলি ম্যাচ পরিচালনা করতে দেখা যাবে।
জোহানেসবার্গে ভারতের জয়। সূর্যকুমার যাদবের ব্যাটিং তাণ্ডব। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি -টোয়েন্টি ম্যাচে ১০৬ রানে জয়ী হল ভারতীয় দল। ম্যাচ সেরা হয়েছেন সূর্যকুমার যাদব। টি -টোয়েন্টি সিরিজ ১-১ করল ভারত।
শীতের দাপট। ক্রমশ নামছে শীতের পারদ। রাজ্য জুড়ে কুয়াশারও আস্তরণ দেখা যাচ্ছে। অন্যদিকে পশ্চিমি ঝঞ্ঝার জেরে লাগাতার তুষারপাত সান্দাকফু অঞ্চলে। পাশাপাশি শিলাবৃষ্টি দার্জিলিং ও ডুয়ার্সে।
আজ শুক্রবার ২৮ অগ্রহায়ণ ১৪৩০; ই: ১৫ ডিসেম্বর ২০২৩ শ্রী শ্রী কল্কি দেবার্বিভাব প্রয়াণ দিবসঃ সর্দার বল্লভভাই প্যাটেল তিথিঃ শুক্ল তৃতীয়া রাত্রি ১২:৫০ পর্যন্ত, পরে শুক্ল চতুর্থী;পূর্বাষাঢ়া নক্ষত্র, সকাল ১০:৩৮ পর্যন্ত, পরে উত্তরাষাঢ়া নক্ষত্র;জন্মরাশি: ধনু, বিকাল ০৪:১৯ পর্যন্ত, পরে মকর রাশি। সূর্যোদয়: সকাল ০৬:১২/ সূর্যাস্ত: সন্ধ্যা ০৪:৫০(সূর্য্যসিদ্ধন্ত) জোয়ার আরম্ভ:- দিন-১২:০৮; রাত-১২:১৩ভাটা আরম্ভ:- দিন-০৪:৫৮; রাত-০৫:০৩ কলকাতা…
শুক্রবার ২৮ অগ্রহায়ণ ১৪৩০; ই: ১৫ ডিসেম্বর ২০২৩ ♈/মেষ (Aries): আর্থিক অনটনের কারণে পরিবারে আজ মতবিরোধের সৃষ্টি হতে পারে। পরিবারের সদস্যরা তুচ্ছ ব্যাপারকে বড় করে দেখতে পারে। স্থগিত প্রকল্প ও পরিকল্পনা চূড়ান্ত রূপ নিতে পারে। কোনও অবৈধ কাজের জন্য খালি সময় খারাপ হতে পারে। স্ত্রীর সাথে সম্পর্ক ঠিক করতে সর্বতভাবে চেষ্টা করা উচিত। শুভ সংখ্যা:…
ফের ঘূর্ণাবর্তের আবহ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী জানানো হয়েছে, তামিলনাড়ু উপকূলে বৃষ্টিপাতের সম্ভাবনা। চেন্নাই সহ উপকূলীয় অঞ্চলে এই বৃষ্টিপাতের লক্ষণ রয়েছে। এর জেরে দক্ষিণ উপকূলীয় তামিলনাড়ুর কিছু অংশে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এক্ষেত্রে বলা হয়েছে, সপ্তাহান্তে বজ্রপাত ও ভারী বৃষ্টির সতর্কতা জারি। এই আবহের জেরে বিক্ষিপ্ত ও হালকা বৃষ্টির ইঙ্গিত। আবহাওয়া দফতর সূত্রের খবর, দক্ষিণ-পূর্ব আরব সাগরের উপর ঘূর্ণাবর্তের প্রভাব। বেশ কিছু রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি।