আজ আবহাওয়া
শীতের আমেজ অনুভূত হচ্ছে রাজ্যের বিভিন্ন জেলায়। ছন্দে রয়েছে শীত। আকাশ থাকবে পরিষ্কার। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস।
শীতের আমেজ অনুভূত হচ্ছে রাজ্যের বিভিন্ন জেলায়। ছন্দে রয়েছে শীত। আকাশ থাকবে পরিষ্কার। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস।
আজ বুধবার ২৬ অগ্রহায়ণ ১৪৩০; ই: ১৩ ডিসেম্বর ২০২৩ জন্মদিনঃশিবরাম চক্রবর্তীজটিলেশ্বর মুখোপাধ্যায় প্রয়াণ দিবসঃ বিনয় বসু তিথিঃ শুক্ল প্রতিপদ;জ্যেষ্ঠা নক্ষত্র, দুপুর ১২:০৩ পর্যন্ত, পরে মুলা নক্ষত্র;জন্মরাশি: বৃশ্চিক, দুপুর ১২:০৩ পর্যন্ত, পরে ধনু রাশি। সূর্যোদয়: সকাল ০৬:১১/ সূর্যাস্ত: সন্ধ্যা ০৪:৪৯(সূর্য্যসিদ্ধন্ত) জোয়ার আরম্ভ:- দিন-১০:৩২; রাত-১০:৩৭ভাটা আরম্ভ:- দিন-০৩:২২; রাত-০৩:২৭ কলকাতা সহ পার্শবর্তী অঞ্চলের আবহাওয়া সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডি….
বুধবার ২৬ অগ্রহায়ণ ১৪৩০; ই: ১৩ ডিসেম্বর ২০২৩ ♈/মেষ (Aries): বন্ধুরা সহায়ক হবে এবং খুশি রাখবে। কোনও ঋণ গ্রহণের প্রচেষ্টা সফল হতে পারে। অন্যদের মধ্যে জড়িত হওয়া থেকে বিরত থাকা প্রয়োজন। প্রেমের ক্ষেত্রে সময় ভালো যাবে। কোনও কঠিন কাজ সম্পূর্ণ হওয়ায় বন্ধুদের ভূয়সী প্রশংসা লাভ। শুভ সংখ্যা: ২ ♉/বৃষ (Taurus): মন শান্ত রাখতে যোগ ও…
মরু রাজ্যে গেরুয়া শিবিরের নয়া মুখ্যমন্ত্রী। রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রী নির্বাচিত ভজনলাল শর্মা। সাঙ্গানেরের বিধায়ক ও বিজেপির সাধারণ সম্পাদককে দলের নেতা নির্বাচিত করা হয়। বিজেপির পক্ষ থেকে এই ঘোষণা করা হয়। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ দলের অন্যান্য নেতাদের উপস্থিতিতে এই নাম ঘোষণা হয়। সর্বসম্মতিক্রমে নেতা নির্বাচিত হলেন ভজনলাল । উল্লেখ করা যায়, “রাজস্থানের রেওয়াজ” বলতে প্রতি ৫ বছর অন্তর সরকার বদল। দীর্ঘ ২৫ বছর ধরে রাজস্থানের মানুষ তা বজায় রেখে চলেছেন। বিধানসভা-২০২৩ নির্বাচনেও সেই ধারা রয়েছে ৷ কংগ্রেসের অশোক গেহলটের সরকারের হাত থেকে রাজস্থান এবার গেরুয়া শিবিরের দখলে। নির্বাচনের ফল ঘোষণার পর রাজস্থানে ১৯৯টি বিধানসভা আসনের মধ্যে ১১১টিতে জয় পেয়েছে বিজেপি ৷ ৭১টি কংগ্রেস ও ১৭টি অন্যান্যরা পেয়েছে ৷
বিজেপির সরকার গড়ার সম্ভাবনা তৈরি হতেই রাজস্থানের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হচ্ছেন, তা নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন তৈরি হয়।
সংবাদে বেশ কিছুদিন ধরে কিছু শব্দ নিয়ে চর্চা চলেছে। রাজ্য বিধানসভাতেও আলোচনা বা ভাবনা চলছে। বিভিন্ন মহলে আলোচিত হয়ে চলেছে কয়েকটি শব্দ নিয়ে। যেমন-“ডোম”,”মেথর” “ঝি” বা “মাসী”,”ঝাড়ুদার” প্রভৃতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় “ডোম ” শব্দটির পরিবর্তে “সৎকার সহায়ক” কথাটির কথা বলেছেন। এটি ভালো ভাবনা। উল্লেখ করা যায়,”ডোম” একটি আদিবাসী জাতি। জাতির নামে পদ হওয়া উচিত নয় বলে মনে করেন বাংলা ভাষা বা শব্দ বিশেষজ্ঞরা। ছোট-বড় সব জাতিরই একটি সম্মান ও নিজস্বতা রয়েছে। সম্মান রক্ষায় নামের পরিবর্তন হলে ভালোই হয়। বিষয়টি সবটাই মানবিক। জাতির নামে আরও একটি পদ রয়েছে “মেথর”। যাঁরা মল-মূত্র পরিষ্কার করে থাকেন। এই পদটির পরিবর্তে “স্বচ্ছতা সেবক” হলে ভালো হয় বলে অনেকে দাবি করেছেন। পাশাপাশি “ঝাড়ুদার” “স্বচ্ছতা সহায়ক” হওয়ার কথাও অনেকে বলছেন। একটা সময় গ্রামীণ লাইব্রেরিতে “সাইকেল পিওন” নামে একটি পদ ছিল। পরবর্তী সময়ে সেই নাম পরিবর্তন হয়ে “জুনিয়র লাইব্রেরি অ্যাটেনড্যান্ট ” হয়েছে।
উত্তরবঙ্গের প্রাচীন বোল্লা মেলা। দক্ষিণ দিনাজপুর জেলায় এই মেলার ঐতিহ্য রয়েছে। মূলত বোল্লা কালী মায়ের পুজোকে কেন্দ্র করে এই মেলার আয়োজন হয়ে থাকে। উত্তরবঙ্গের সর্ববৃহৎ মেলা বলে পরিচয় বহন করে এটি। সমগ্র উত্তরবঙ্গ ছাড়াও বাংলার বিভিন্ন জেলার মানুষ সহ পার্শ্ববর্তী রাজ্যের মানুষের ভিড় দেখা যায় এই মেলাকে ঘিরে। এ বছর পয়লা ডিসেম্বর বোল্লা কালী মাতার পুজো ছিল। শতাব্দী প্রাচীন এই পুজোকে কেন্দ্র করে মেলা বসে। কয়েক হাজার মানুষের ভিড় জমে।
ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে বাংলাদেশের বসুন্ধরা কিংসকে ১-০ গোলে হারিয়ে প্রথমবার এএফসি কাপের আন্তঃ আঞ্চলিক সেমিফাইনালে উঠে ইতিহাস গড়লেন রয় কৃষ্ণরা। ভারতের সম্মান রাখল ওড়িশা এফসি।
কলকাতা সহ রাজ্যের সব জেলাগুলিতেই জাঁকিয়ে শীতের আমেজ। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস। মরশুমের শীতলতম দিন বলা হচ্ছে। আবহাওয়া দফতর সূত্রের খবর,এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।
আজ মঙ্গলবার ২৫ অগ্রহায়ণ ১৪৩০; ই: ১২ ডিসেম্বর ২০২৩ জন্মদিনঃবিপ্লবী ত্রিদিব চৌধুরীকবি পবিত্র মুখোপাধ্যায় প্রয়াণ দিবসঃ সাহিত্যিক সন্দীপন চট্টোপাধ্যায় তিথিঃ অমাবস্যা;অনুরাধা নক্ষত্র, দুপুর ১২:০৯ পর্যন্ত, পরে জ্যেষ্ঠা নক্ষত্র;জন্মরাশি: বৃশ্চিক। সূর্যোদয়: সকাল ০৬:১০/ সূর্যাস্ত: সন্ধ্যা ০৪:৪৯(সূর্য্যসিদ্ধন্ত) জোয়ার আরম্ভ:- দিন-০৯:৪৪; রাত-০৯:৪৯ভাটা আরম্ভ:- দিন-০২:৩৪; রাত-০২:৩৯ কলকাতা সহ পার্শবর্তী অঞ্চলের আবহাওয়া সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডি. সে./ সর্বনিম্ন তাপমাত্রা ১৪…
মঙ্গলবার ২৫ অগ্রহায়ণ ১৪৩০; ই: ১২ ডিসেম্বর ২০২৩ ♈/মেষ (Aries): আনন্দদায়ক ভ্রমণ ও সামাজিক জমায়েত ভারমুক্ত রাখতে পারে। বিনোদন ও রূপচর্চায় অত্যাধিক ব্যয় থেকে দূরে থাকা প্রয়োজন। আজ অন্যের ঝামেলা থেকে দূরে থাকা দরকার। প্রেমের ক্ষেত্রে সময় ভালো যাবে। এমন কিছু অন্যদের দিয়ে করা ঠিক হবে না যা নিজের পছন্দ নয়। শুভ সংখ্যা: ৬ ♉/বৃষ…