পল্লীপ্রেমী কবি ও শিক্ষাবিদ
পল্লীপ্রেমী কবি ও শিক্ষাবিদ হিসেবে তাঁর পরিচিতি ছিল। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের নাম হল-“শতদল”,”বন তুলসী”,”উজানী”,”একতারা” প্রভৃতি। ১৯৭০ সালের ১৪ ডিসেম্বর তিনি প্রয়াত হয়েছিলেন।
পল্লীপ্রেমী কবি ও শিক্ষাবিদ হিসেবে তাঁর পরিচিতি ছিল। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের নাম হল-“শতদল”,”বন তুলসী”,”উজানী”,”একতারা” প্রভৃতি। ১৯৭০ সালের ১৪ ডিসেম্বর তিনি প্রয়াত হয়েছিলেন।
১৯২৪ সালের ১৪ ডিসেম্বর রাজকাপুরের জন্মদিবস। অবিভক্ত ভারতের পেশোয়ারে তাঁর জন্ম। বলিউডের শোম্যান হিসেবে পরিচিত হয়েছিলেন তিনি। প্রখ্যাত এই অভিনেতা “শ্রী ৪২০”,”মেরা নাম জোকার”,”আনাড়ি” সহ বহু জনপ্রিয় ছবিতে অভিনয় করেছিলেন তিনি। ১৯৭১ সালে পেয়েছিলেন পদ্মভূষণ সম্মান। ১৯৮৭ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার পান।
আইসিসি টি-টোয়েন্টি বিশ্ব ক্রমতালিকায় শীর্ষে সূর্য। এক নম্বর স্থান ধরে রেখেছেন সূর্যকুমার যাদব। সম্প্রতি অসাধারণ ব্যাটিং পারফরম্যান্সের কারণে ক্রমতালিকায় ভারতীয় ব্যাটসম্যান রিঙ্কু সিংহ উঠে এলেন ৫৯ নম্বরে। ৭ নম্বরে ঋতুরাজ গায়কোয়াড।
শীতের আভাস। সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে,আকাশ মূলত পরিষ্কার থাকবে। সকাল থেকে রোদের তীব্রতা থাকবে। এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যের বিভিন্ন জেলায়।
আজ বৃহস্পতিবার ২৭ অগ্রহায়ণ ১৪৩০; ই: ১৪ ডিসেম্বর ২০২৩ মনোরথ দ্বিতীয়া ব্রত জন্মদিনঃ হেমাঙ্গ বিশ্বাস প্রয়াণ দিবসঃ কুমুদরঞ্জন মল্লিক তিথিঃ শুক্ল দ্বিতীয়া রাত্রি ০২:৩৬ পর্যন্ত, পরে শুক্ল তৃতীয়া;মূলা নক্ষত্র, সকাল ১১:৩১ পর্যন্ত, পরে পূর্বাষাঢ়া নক্ষত্র;জন্মরাশি: ধনু। সূর্যোদয়: সকাল ০৬:১১/ সূর্যাস্ত: সন্ধ্যা ০৪:৫০(সূর্য্যসিদ্ধন্ত) জোয়ার আরম্ভ:- দিন-১১:২০; রাত-১১:২৫ভাটা আরম্ভ:- দিন-০৪:১০; রাত-০৪:১৫ কলকাতা সহ পার্শবর্তী অঞ্চলের আবহাওয়া সর্বোচ্চ…
বৃহস্পতিবার ২৭ অগ্রহায়ণ ১৪৩০; ই: ১৪ ডিসেম্বর ২০২৩ ♈/মেষ (Aries): আজ আরাম করার সময় পাওয়া যাবে। বাড়তি অর্থ জমিবাড়িতে বিনিয়োগ করা যেতে পারে। পড়াশোনার পরিবর্তে বাইরের কাজকর্মে অত্যাধিক জড়িত থাকার কারণে অভিভাবকের রাগ ডেকে আনতে পারে। কর্মক্ষেত্রে বিষয়গুলি স্বাভাবিক থাকবে। শুভ সংখ্যা: ৭ ♉/বৃষ (Taurus): মেজাজ পরিবর্তন করতে কোনও সামাজিক জমায়েতে উপস্থিত থাকা যেতে পারে।…
পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের ভিরিঙ্গী কালী মন্দিরের জনপ্রিয়তা ক্রমশ বেড়েই চলেছে। স্থানীয় সূত্রের খবর, সিপাহি বিদ্রোহের পূর্বে প্রতিষ্ঠা হয় এই মন্দিরের। ভক্ত ও দর্শনার্থী সমাগম দিন দিন বাড়ছে। ভক্তি- শ্রদ্ধা ও বিশ্বাস ভরে এই মন্দিরে পুজো দিতে আসেন বহু মানুষ। সমাজের বিশিষ্ট মানুষও এই মন্দিরে পুজো দিয়ে থাকেন। মন্দিরের পক্ষ থেকে জানা গিয়েছে, দুর্গাপুরের ভিরিঙ্গী কালী মন্দির ১৭২ বছরে পদার্পন করেছে। রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ এই মন্দিরে কালী মায়ের কাছে পুজো দিয়ে থাকেন। মন্দির কমিটির পক্ষ থেকে ও স্থানীয় সূত্রের খবর, ১৮৫২ সালে মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছিল। শ্মশানকালী মন্দির বলা হলেও এখানকার কালী মাতা কমলা স্বরূপা।অন্নপ্রাশন থেকে শুরু করে বিবাহ সহ বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান এখানে পালন করা হয়ে থাকে। প্রতিবছর অগ্রহায়ণের অমাবস্যায় এই মন্দিরের বিশেষ বা বাৎসরিক পুজো হয়ে থাকে।
বর্ষসেরা ইগা। মহিলা টেনিসে বর্ষসেরা টেনিস ক্রীড়াবিদ হলেন ইগা সুইয়াটেক। উইমেন্স টেনিস অ্যাসোসিয়েশনের বিচারে সেরেনা উইলিয়ামসের পর দ্বিতীয় মহিলা খেলোয়াড় হিসেবে টানা দু-বার এই খেতাব জয়ী হলেন তিনি। উল্লেখ করা যায়,২০২২ সালের এপ্রিল মাস থেকে চলতি বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত মহিলাদের বিশ্ব টেনিস রাঙ্কিংয়ে এক নম্বর আসন দখল করে রেখেছিলেন ইগা।
কুয়ালালামপুরে চলতি পুরুষদের জুনিয়র বিশ্বকাপ হকির সেমিফাইনালে ভারত। নেদারল্যান্ডসকে ৪-৩ গোলে হারাল ভারতীয় দল। ভারতের পক্ষে গোল করেছেন আদিত্য লালাগে,অরিজিৎ,সৌরভ আনন্দ কুশাওয়া ও উত্তম সিংহ।
দক্ষিণ আফ্রিকার মাটিতে কেবেরহায়তে টি-টোয়েন্টি ম্যাচে পরাজিত হল ভারত। প্রথম টি-টোয়েন্টি ম্যাচ পন্ড হয় বৃষ্টির কারণে। দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে হারল ভারত। তবে রিঙ্কু-সূর্যের তাণ্ডব দেখা গেল। ম্যাচের ফলাফল ভারত ১৮০-৭(১৯.৩)। দক্ষিণ আফ্রিকা ১৫৪-৫(১৩.৫)।
৩৬ বলে ৫৬ রান করেছেন সূর্যকুমার যাদব। রিঙ্কু সিং ৩৯ বলে অপরাজিত ৬৮ রান করেছেন। সাউথ আফ্রিকার পক্ষে হেনড্রিক্স ৪৯ রান ও মার্করাম ৩০ রান করেছেন।