জুস্ত ফন্টেনের জীবনাবসান
বিশ্ব ফুটবলে আবারও নক্ষত্র পতন। পেলের পর প্রয়াত হলেন ফ্রান্সের জুস্ত ফন্টেন (৮৯)। ১৯৫৮ সালে বিশ্বকাপে ফ্রান্সের হয়ে ১৩টি গোল করে নজির গড়েছিলেন তিনি। দেশের জার্সিতে তিনি ২১ ম্যাচে ৩০ গোল করেছেন ।
বিশ্ব ফুটবলে আবারও নক্ষত্র পতন। পেলের পর প্রয়াত হলেন ফ্রান্সের জুস্ত ফন্টেন (৮৯)। ১৯৫৮ সালে বিশ্বকাপে ফ্রান্সের হয়ে ১৩টি গোল করে নজির গড়েছিলেন তিনি। দেশের জার্সিতে তিনি ২১ ম্যাচে ৩০ গোল করেছেন ।
২০২৩ ত্রিপুরা নির্বাচনের ফলাফল প্রকাশ। ত্রিপুরায় প্রত্যাবর্তন পদ্মের। ফল প্রকাশের আগে বাম-কংগ্রেস ভোটের ফল নিয়ে আশাবাদী হলেও ইভিএম খোলার পর দেখা যায়, সরকার গড়ার ধারে-কাছে নেই বাম-কংগ্রেস জোট। সর্বশেষ খবরে ভোটের ফলাফলের নিরিখে দেখা গিয়েছে,বিজেপির পক্ষে জনমত। ফের আরও একবার এককভাবে ক্ষমতায় আসীন হতে চলেছে গেরুয়া শিবির ৷ ত্রিপুরা ফলাফলের হিসাব একনজর দেখে নেওয়া যাক। বিজেপি ৩৪টি আসনে জয়ের পথে । বাম-কংগ্রেস জোট ১৪টি আসনে জয় পেতে পারে। অন্যদিকে ত্রিপামোথা ১২টি আসনে জয়ের পথে । তৃণমূল কোনও আসন পাচ্ছে না বলে ইঙ্গিত।
উত্তর-পূর্বের তিন রাজ্যে বিধানসভার নির্বাচন ঘিরে টান টান উত্তেজনা ৷ মূল আকর্ষণের কেন্দ্রে রয়েছে ত্রিপুরার নির্বাচন ৷ সেখানে ত্রিমুখী লড়াই জমজমাট। তিপ্রামোথাও ভালো ফলাফলের দিকে ৷ অন্যদিকে মেঘালয় ও নাগাল্যান্ডের নির্বাচনের ফলাফল ঘিরে উন্মাদনা ৷
মুর্শিদাবাদ সাগরদিঘির বিধানসভা উপনির্বাচনে ইতিমধ্যেই এগিয়ে কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন জয়ের ব্যাপারে অনেকটাই আত্মবিশ্বাসী। সাগরদিঘিতে চতুর্থ রাউন্ডের গণনার শেষে এগিয়ে কংগ্রেস প্রার্থী। ৫ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন তিনি। পঞ্চায়েতের আগে সাগরদিঘিতে বাম-কংগ্রেস জোটের হাওয়া অনেকটাই অনুকূলে ফিরছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
দক্ষিণবঙ্গে শীতের প্রভাব একেবারেই নেই। তবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাগুলিতে
ঘন কুয়াশার আবরণ দেখা যাচ্ছে। ভোরে ঘন কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে বেশ কিছু এলাকায়। সূর্যোদয় হলেও কুয়াশার
আবরণ থেকেই যাচ্ছে। ব্যাহত হচ্ছে যান চলাচল ব্যবস্থা।
ইতিমধ্যে ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলের একনজর। বিজেপি এগিয়ে ২৯টি আসনে। বাম ও কংগ্রেস জোট ১৮টি আসনে এগিয়ে। অন্যদিকে ত্রিপামোথা ১১টি আসনে আপাতত এগিয়ে। তৃণমূল ১টি আসনে এগিয়ে ছিল।মেঘালয় রাজ্যের ফলাফল: এনপিপি এই মুহূর্তে ২৬টি আসনে এগিয়ে। তৃণমূল ৭টি আসনে এগিয়ে। কংগ্রেস ৪ টি আসনে এগিয়ে। বিজেপি ৪টি আসনে এগিয়ে রয়েছে।
আজঃ বৃহস্পতিবার ১৭ ফাল্গুন ১৪২৯; ই: ০২ মার্চ ২০২৩ তিরোধান দিবসঃ সরোজিনী নাইডু তিথি: শুক্ল দশমী, সকাল ০৮:১৩ পর্যন্ত, পরে শুক্ল একাদশী;আর্দ্রা নক্ষত্র, দুপুর ১২:০৯ পর্যন্ত, পরে পুনর্বসু নক্ষত্র;জন্মরাশি: মিথুন। সূর্যোদয়: ০৬:০১/ সূর্যাস্ত: ০৫:৩৬(সূর্য্যসিদ্ধন্ত) জোয়ার আরম্ভ:- দিন-০৬:৩২; রাত-০৬:৩৭ভাটা আরম্ভ:- দিন-১১:২২; রাত-১১:২৭ কলকাতা সহ পার্শবর্তী অঞ্চলের আবহাওয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডি. সে./ সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডি….
বৃহস্পতিবার ১৭ ফাল্গুন ১৪২৯; ই: ০২ মার্চ ২০২৩ ♈/মেষ (Aries): কোনো নিমন্ত্রিত অতিথি আজ বাড়িতে আসতে পারে, তবে তার ভাগ্য আর্থিকবাবে উপকৃত করবে। যদি মনের ওপর কিছু চাপ থেকে থাকে তবে আত্মীয় ও বন্ধুদের সহায়তা নেওয়ার দরকার হয়ে পরবে। কর্মক্ষেত্রে আরো উন্নতি করতে চাইলে কাজের মধ্যে নতুনত্ব কিছু নিয়ে আসতে হবে। শুভ সংখ্যা ১ ♉/বৃষ…
ইনদওরে জাদেজার ৪ উইকেট। দিনের শেষে লড়াইয়ে ফেরার চেষ্টায় ভারত। প্রথম দিনের শেষে লিড অস্ট্রেলিয়ার। তৃতীয় টেস্ট প্রথম দিনের শেষে ৪ উইকেট হারালেও লিড পেল অস্ট্রেলিয়া। গ্রিন এবং হ্যান্ডসকম্ব উইকেটে। হেড, উসমান খোয়াজা, লাবুশানে, স্মিথ সহ ৪টি উইকেট একাই নিয়েছেন রবীন্দ্র জাদেজা।