জাতীয় ব্যাডমিন্টনের ফাইনালে আকর্ষী
জাতীয় ব্যাডমিন্টনে মহিলা সিঙ্গলসের ফাইনালে উঠলেন আকর্ষী কাশ্যপ।
জাতীয় ব্যাডমিন্টনে মহিলা সিঙ্গলসের ফাইনালে উঠলেন আকর্ষী কাশ্যপ।
মহিলাদের আইপিএলে গুজরাট জায়ান্টস দলের অধিনায়ক নির্বাচিত হলেন অস্ট্রেলিয়ার বেথ মুনি।
উল্লেখ করা যায়,টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে তিনি ৭৪রান করে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেছিল। দলের সহ অধিনায়ক হয়েছেন স্নেহ রানা।
ফিফার বর্ষসেরা অনুষ্ঠানে পুরুষদের বিভাগে সেরা ফুটবলার হলেন মেসি ৷ আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক এই শিরোপা পেলেন। ফিফার বর্ষসেরা অনুষ্ঠানে পুরুষ বিভাগে সেরা ফুটবলার হয়েছেন তিনি। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার জয়ের অন্যতম কান্ডারী মেসিই জয়ী হলেন এবারের ফিফা বিশ্বসেরা ফুটবলারের পুরস্কার।
দোল ও হোলি উৎসবে উষ্ণ আবহাওয়া থাকবে বলে জানানো হয়েছে। কলকাতার তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। এক্ষেত্রে বলা হয়েছে,মার্চের শুরু থেকেই হাওয়া বদল হতে চলেছে । ক্রমশ বাড়তে থাকবে তাপমাত্রা।
দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা থাকছে না । এই মুহূর্তে একই রকম আবহাওয়া বিরাজ করবে দক্ষিণবঙ্গে।
আজঃ মঙ্গলবার ১৫ ফাল্গুন ১৪২৯; ই: ২৮ ফেব্রুয়ারি ২০২৩ জাতীয় বিজ্ঞান দিবস তিরোধান দিবসঃ রাজেন্দ্র প্রসাদ জন্মদিনঃ গিরিশ চন্দ্র ঘোষ তিথি: শুক্ল নবমী;রোহিণী নক্ষত্র, সকাল ১০:২৬ পর্যন্ত, পরে মৃগশিরা নক্ষত্র;জন্মরাশি: বৃষ, রাত্রি ১১:১৬ পর্যন্ত, পরে মিথুন রাশি। সূর্যোদয়: ০৬:০২/ সূর্যাস্ত: ০৫:৩৫(সূর্য্যসিদ্ধন্ত) জোয়ার আরম্ভ:- দিন-০৪:৫৬; রাত-০৫:০১ভাটা আরম্ভ:- দিন-০৯:৪৬; রাত-০৯:৫১ কলকাতা সহ পার্শবর্তী অঞ্চলের আবহাওয়া সর্বোচ্চ তাপমাত্রা…
মঙ্গলবার ১৫ ফাল্গুন ১৪২৯; ই: ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ♈/মেষ (Aries): স্বাস্থ্যের দিক থেকে আজ অত্যন্ত ভালো দিন। মনের উচ্ছল অবস্থা কাঙ্ক্ষিত বল এনে দেবে এবং প্রত্যয়ী করে তুলবে। দিনের শুরুটা ভালো হলেও সন্ধ্যায় কোনও কারণে অর্থ ব্যয় বিরক্তির কারণ হতে পারে। কোনও আনন্দ ভ্রমণে যাওয়ার সম্ভাবনা শক্তি ও আবেগকে নতুন করে তুলবে।শুভ সংখ্যা ৯ ♉/বৃষ…
২ মার্চ ত্রিপুরা মেঘালয় ও নাগাল্যান্ডের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হতে চলেছে। সেই উত্তেজনার পারদ এখন থেকেই। বিজেপি ত্রিপুরা ও নাগাল্যান্ডে সরকার গঠনের ব্যাপারে অনেকটাই প্রত্যয়ী। অন্যদিকে ত্রিপুরায় বাম-কংগ্রেস জোটও সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার ব্যাপারে বেশ আশাবাদী। আবার তিপ্রামোথাও ভালো ফলের প্রত্যাশায়। সব মিলিয়ে ভোট আবহে ত্রিপুরার মাটি সরগরম।
টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল অস্ট্রেলিয়া মহিলা দল।
কড়া নিরাপত্তা বলয়ে শুরু হয় সাগরদিঘি বিধানসভার উপনির্বাচন। আজ সকাল ৭টায় শুরু হয় নির্বাচন পর্ব। ত্রিমুখী লড়াইয়ে চলছে ভোট গ্রহণ। সাগরদিঘি বিধানসভা উপ নির্বাচনে ১১টি অঞ্চলে ২৪৬টি বুথ রয়েছে ।
কড়া নিরাপত্তা ও নজরদারিতে চলেছে এই ভোট গ্রহণ। নির্বাচন কমিশন সূত্রের খবর, বুথগুলিকে ভাগ করা হয়েছে ২২ টি সেক্টরে। রাখা হয়েছে ২২ টি কুইক রেসপন্স টিম। প্রত্যেক বুথেই লাগানো হয়েছে ক্যামেরা। রয়েছে ওয়েব কাস্টিং ব্যবস্থা । বুথে চলবে নজরদারি। মোতায়েন করা হয়েছে ৩০ কোম্পানি সিএপিএফ।
বিধানসভা নির্বাচন ঘিরে অশান্তি রুখতে জোর তৎপরতা। নাগাল্যান্ড ও মেঘালয়ের বিধানসভা ভোট ঘিরে চুড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। এই দুটি রাজ্যেই ৬০টি করে বিধানসভা আসন । নির্বাচন কমিশন সূত্রের খবর, দুই রাজ্যেই কেন্দ্রীয় বাহিনীর টহল রয়েছে। পাশাপাশি বাড়তি নজর রাখা হচ্ছে সীমান্ত এলাকায়।