বোলপুরের গুণী চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ
প্রয়াত হলেন পদ্মশ্রী সম্মান প্রাপ্ত বোলপুরের বিশিষ্ট চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায়।
কার্গিল বিজয় দিবস
কার্গিল বিজয় দিবস। ১৯৯৯ সালের ২৬ জুলাইয়ের ঘটনা। শীতের শেষে পাহাড়ে বরফ গলার সুযোগ নিয়ে পাক সেনা ও পাক মদতপুষ্ট জঙ্গিরা চুক্তি লঙ্ঘন করে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে। টানা ৬০ দিন লড়াই করার পর পাক অধিকৃত আউটপোস্ট পুনরুদ্ধার করে ভারতীয় সেনা।
লেখক-নাট্যকার জর্জ বার্নার্ড শ-র জন্মদিবস
আইরিশ লেখক ও নাট্যকার জর্জ বার্নার্ড শ আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন। ১৮৫৬ সালের ২৬ জুলাই তিনি জন্মগ্রহণ করেছিলেন। লেখক ও বুদ্ধিজীবীদের নিয়ে তিনি “ফেবিয়ান সোসাইটি” গড়েছিলেন। তাঁর অনেক কালজয়ী নাটক রয়েছে।
আবহাওয়ার খবর
কলকাতা সংলগ্ন কয়েকটি জেলায় মাঝারি মানের বৃষ্টি হয়েছে। আকাশ অনেকটাই মেঘলা। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, সারাদিনই মেঘলা আকাশ দেখা যাবে ৷ কোথাও কোথাও হালকা ও মাঝারি বৃষ্টি হবে ৷ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে ৷
আজকের রাশিফল
মঙ্গলবার ০৯ শ্রাবণ ১৪২৯; ই: ২৬ জুলাই ২০২২ ♈/মেষ (Aries): আজ দিনের শেষে ঋণের অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা থাকায় আর্থিক লাভ হতে পারে। সন্তানরা স্কুল প্রকল্পের জন্য পরামর্শ চাইতে পারে। প্রেমের ক্ষেত্র ভালো যাবে। নিজের কার্যদক্ষতা বাড়াতে নতুন প্রকৌশল অবলম্বন করা প্রয়োজন। শুভ সংখ্যা: ৪ ♉/বৃষ (Taurus): আজ আনন্দদায়ক ভ্রমণ এবং সামাজিক জমায়েত ভারমুক্ত ও…
সুপ্রভাত
আজঃ মঙ্গলবার ০৯ শ্রাবণ ১৪২৯; ই: ২৬ জুলাই ২০২২ শ্রী শ্রী কের পূজা (ত্রিপুরা) জন্মদিনঃজ্ঞানদানন্দিনী দেবীজর্জ বার্নার্ড শরজনীকান্ত সেন তিরোধান দিবসঃরাজা রাজেন্দ্রলাল মিত্রমোহিতলাল মজুমদার তিথি: কৃষ্ণ ত্রয়োদশী, সন্ধ্যা ০৬:৩৩ পর্যন্ত, পরে কৃষ্ণ চতুর্দশী;আর্দ্রা নক্ষত্র;জন্মরাশি: নিথুন। সূর্যোদয়: ০৫:০৮/ সূর্যাস্ত: ০৬:১৬(সূর্য্যসিদ্ধন্ত) জোয়ার:- দিন-০৮:০৮; রাত-০৮:১৩ভাটা:- দিন-১২:৫৮; রাত-০১:০৩ কলকাতা সহ পার্শবর্তী অঞ্চলের আবহাওয়া সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডি. সে./ সর্বনিম্ন…
জিম করবেটের জন্মদিবস
আজকের দিনে জিম করবেট জন্মগ্রহণ করেছিলেন। ১৮৭৫ সালের ২৫ জুলাই তাঁর জন্ম। ভারতের কুমায়ুন অঞ্চলের নৈনিতাল শহরে জন্মগ্রহণ করেছিলেন। তিনি নামকরা একজন শিকারী ছিলেন।
ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সিরিজ জয়ী ভারত
অক্ষর প্যাটেলের ব্যাটে ভর করে সিরিজ জয়ী হল ভারত। দুরন্ত খেলেছেন সঞ্জু ও শ্রেয়স। শেষ ১০ ওভারে বাকি ছিল ১০০ রান। অক্ষর প্যাটেলের অনবদ্য ব্যাটিংয়ে জয় পেল ভারত। এক ম্যাচ বাকি থাকতে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সিরিজ জয়ী হল ভারত।
বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জয়ী নীরজ
বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো নীরজের। মার্কিন যুক্তরাষ্ট্রের অরেগনে প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে জাভলিনে রুপো জয়ী হলেন তিনি। টোকিও অলিম্পিকে চ্যাম্পিয়ন নীরজ চোপড়া ৮৮.১৩ মিটার দূরত্ব স্পর্শ করে রুপো জয় করলেন।
