আবহাওয়া সংবাদ
বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। আগামীকাল ও পরশু এই বৃষ্টিপাতের পূর্বাভাস। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা এখনই নেই দক্ষিণবঙ্গে। পাশাপাশি উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। ভারী বৃষ্টি চলবে বৃহস্পতিবার দিন পর্যন্ত।
