জ্য জাক রুশো-র জন্মদিবস
আজ ২৮ শে জুন। ১৭১২ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন জ্য জাক রুশো।
আজ ২৮ শে জুন। ১৭১২ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন জ্য জাক রুশো।
অসমে বন্যা পরিস্থিতির অবনতি। স্থানীয় সূত্রের খবর,এখনও পর্যন্ত ২৫ লক্ষ মানুষ বন্যার প্রভাবে ক্ষতিগ্রস্ত বলে জানানো হয়েছে। প্রায় ২ হাজারের বেশি গ্রাম ও ২৭টি জেলা বন্যার কবলে। অসমে বন্যাজনিত পরিস্থিতিতে শেষ খবর পাওয়া পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২০ জনের । স্থানীয় সূত্র অনুযায়ী জানা গিয়েছে,সমগ্র শিলচর শহর জলমগ্ন হয়েছে। তলিয়ে গিয়েছে অনেক কাঁচা বাড়িও। দারুন দুর্দশার মধ্যে রয়েছে বহু মানুষ।
ভারতের রাশিবিজ্ঞানের পথিকৃৎ ছিলেন তিনি। আজকের দিনটিতে বিজ্ঞানী প্রশান্তচন্দ্র মহলানবিশের প্রয়াণ হয়। ১৯৭২ সালের ২৮ জুন প্রয়াত হন তিনি। ১৯৩১ সালে বরানগরে প্রতিষ্ঠা করেছিলেন ইন্ডিয়ান স্টাটিস্টিক্যাল ইনস্টিটিউট।
আবারও পরিবর্তন আবহাওয়ার। অতি বৃষ্টিতে ভাসতে থাকা উত্তরবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দফতর সূত্রের খবর, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার,উত্তর দিনাজপুর সহ জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে ৷ পাশাপাশি বার্তা দেওয়া হয়েছে ঝোড়ো হাওয়ার। সতর্ক ও সাবধানে থাকার পরামর্শও দেওয়া হয়েছে ৷
ইংরেজি বছরের সপ্তম মাস জুলাই। এই মাসটির বিশেষ গুরুত্ব রয়েছে। রয়েছে নানাবিধ পূজা-পাঠ ও অনুষ্ঠান। এই মাসের সূচনায় রয়েছে শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা ৷ পাশাপাশি পণ্ডিত ও শাস্ত্র বিশারদরা বলছেন, ভগবান শিবের খুবই প্রিয় মাস এটি ৷ জুলাই মাসটি ধার্মিক গতিবিধিতে সম্পূর্ণ ৷ এই মাসের যে বিশেষ গুরুত্ব রয়েছে তা উল্লেখ করা হয়েছে। একনজর দেখে নেওয়া যাক জুলাই মাসটির তাৎপর্য। ২০২২ সালের জুলাই মাসে রয়েছে একাধিক ব্রত ও উৎসব।
আজঃ মঙ্গলবার ১৩ আষাঢ় ১৪২৯; ই: ২৮ জুন ২০২২ জন্মদিনঃজঁ জাক রুশোপি. ভি. নরসিমা রাও তিরোধান দিবসঃ প্রশান্তচন্দ্র মহলানবিশ তিথি: কৃষ্ণ চতুর্দশী, সকাল ০৫:১০ পর্যন্ত, পরে অমাবস্যা;মৃগশিরা নক্ষত্র, বিকাল ০৬:৫২ পর্যন্ত, পরে আর্দ্রা নক্ষত্র;জন্মরাশি: বৃষ, সকাল ০৫:৩৮ পর্যন্ত, পরে মিথুন রাশি। সূর্যোদয়: ০৪:৫৮/ সূর্যাস্ত: ০৬:২০(সূর্য্যসিদ্ধন্ত) জোয়ার:- দিন-০৯:৪৪; রাত-০৯:৪৯ভাটা:- দিন-০২:৩৪; রাত-০২:৩৯ কলকাতা সহ পার্শবর্তী অঞ্চলের আবহাওয়া…
মঙ্গলবার ১৩ আষাঢ় ১৪২৯; ই: ২৮ জুন ২০২২ ♈/মেষ (Aries): মানসিক অসুস্থতা তৈরি হওয়ার আগে নেতিবাচক চিন্তাকে ধ্বংস করে ফেলা প্রয়োজন। কিছু দান এবং দাতব্য কাজের মধ্যে জড়িত থাকতে পারলে মানসিক পরিতৃপ্তি পাওয়ার সম্ভাবনা। অতিরঞ্জিত ব্যয় সংচক্ষণ করা প্রয়োজন। একতরফা মোহ আজ সর্বনাশ ডেকে আনতে পারে। শুভ সংখ্যা: ৯ ♉/বৃষ (Taurus): আজ ক্ষমতা ও শক্তি…
তীরন্দাজি বিশ্বকাপে রুপো জয় ভারতের। মহিলাদের রিকার্ভ বিভাগে রুপো পেলেন দীপিকা কুমারী,অঙ্কিতা ভকত ও সিমরণজিৎ কৌররা। অল্পের জন্য সোনা হাতছাড়া হল ভারতের। চিনা তাইপের কাছে দীপিকারা পরাজিত হয়েছেন ৫-১(৫৩-৫৬,৫৬-৫৬ ও ৫৩-৫৬)ফলাফলে।
প্রখ্যাত সঙ্গীতশিল্পী রাহুল দেববর্মন জন্মগ্রহণ করেছিলেন আজকের দিনে। ১৯৩৯ সালের ২৭ জুন তাঁর জন্ম। অজস্ৰ গানের সুর দিয়েছেন তিনি। ১৯৬০সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত তিনি সিনেমার গানে সুর দিয়েছেন।
দক্ষিণবঙ্গে হালকা বর্ষা। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির ইঙ্গিত আবারও। আবহাওয়া দফতর সূত্রের খবর,আগামিকাল থেকে ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে সেভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই বলে জানানো হয়েছে।