প্রথম রাউন্ডেই বিদায় নিলেন টেনিস তারকা দানিল
উইম্বলডন শুরুর আগেই ধাক্কা খেলেন বিশ্বের ২ নম্বর টেনিস তারকা দানিল মেদভেদেভ। হ্যাল ওপেনের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হল তাঁকে। তিনি পরাজিত হলেন জার্মানির ইয়ান লেনার্ড স্ট্রুফের কাছে।
উইম্বলডন শুরুর আগেই ধাক্কা খেলেন বিশ্বের ২ নম্বর টেনিস তারকা দানিল মেদভেদেভ। হ্যাল ওপেনের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হল তাঁকে। তিনি পরাজিত হলেন জার্মানির ইয়ান লেনার্ড স্ট্রুফের কাছে।
বাড়ছে বিশেষ মেট্রো। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের জন্য মেট্রোর সংখ্যা বাড়ছে বলে খবর। মেট্রো রেল সূত্রের খবর, করোনা আবহে এতদিন দমদম ও কবি সুভাষের মধ্যে ৮টি ট্রেন চালানো হলেও ওই সংখ্যা এবার বেড়ে হচ্ছে ১২।
অ্যাপ-ক্যাবের সংখ্যা বাড়ছে। বিভিন্ন ক্ষেত্রে ছাড় দিয়ে বিধি-নিষেধের মেয়াদ ৩০ জুন পর্যন্ত বলবৎ করেছে রাজ্য। নির্দেশিকায় জানানো হয়েছে, ২৫ শতাংশ কর্মী নিয়ে বেসরকারি সংস্থার অফিস খোলা যাবে।
মাহেশে বন্ধ রথ। করোনাজনিত আবহের জেরে এবারেও হুগলির মাহেশে রথযাত্রা হচ্ছে না। স্থানীয় সূত্রের খবর, জগন্নাথ জিউ ট্রাস্টি বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পিএফের পেনশন এবার এক লপ্তে। সূত্রের খবর, প্রভিডেন্ট ফান্ডের (পিএফ) পেনশন তহবিলে জমা থাকা টাকার অঙ্ক ৫ লক্ষের কম হলে, অবসরের পর এক লপ্তে তা তুলে নেওয়ার রাস্তা উন্মুক্ত করেছে নিয়ন্ত্রক পিএফআরডিএ।
করোনা আবহ হলেও আজ জামাইষষ্ঠী। করোনা সংক্রমণের জেরে বঞ্চিত হতে হচ্ছে অনেক জামাইকে। তবে জামাইয়ের জন্য সব আয়োজন থাকছে অনেক বাড়িতেই। আজ ১৬ জুন জামাইষষ্ঠী। ১লা আষাঢ়ের দিন বাঙালির ঘরে এই রীতি-রেওয়াজ পালিত হচ্ছে ।
আরও ৬৫টি স্টাফ স্পেশ্যাল ট্রেন চলবে। এবার স্পেশ্যাল মেট্রোয় ছাড় দেওয়া হচ্ছে সাংবাদিকদের। রেল সূত্রের খবর,শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে মোট ৬৫টি অতিরিক্ত স্টাফ স্পেশ্যাল চালানো হবে।
বুধবার ০১ আষাঢ় ১৪২৮; ই: ১৬ জুন ২০২১ ♈/মেষ (Aries): নিজের ঘনিষ্ঠজন বা আত্মীয়দের সাথে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে খুব সতর্ক থাকা দরকার, অন্যথায় আর্থিক ক্ষতি হতে পারে। কোনও সামাজিক অনুষ্ঠানের পরিকল্পনা থাকলে সবথেকে ভাল বন্ধুদের আমন্ত্রণ জানান যেতে পারে। প্রেমের ক্ষেত্রে ভালো দিন। সমস্যায় সময় দ্রুত আচরণ করার ক্ষমতার জন্য স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা। শুভ সংখ্যা:…
আজ: বুধবার ০১ আষাঢ় ১৪২৮; ই: ১৬ জুন ২০২১ জামাই ষষ্ঠী শ্রী শ্রী ষষ্ঠী মাতার পূজাঅরণ্য ষষ্ঠী (স্কন্দ ষষ্ঠী) জন্মদিনঃ হেমন্ত মুখোপাধ্যায় তিরোধান দিবসঃ হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়——————-আচার্য প্রফুল্ল চন্দ্র রায়——————-চিত্তরঞ্জন দাশ তিথি: শুক্ল ষষ্ঠী, সন্ধ্যা ০৬:৫৭পর্যন্ত, পরে শুক্ল সপ্তমী;মঘা নক্ষত্র, সন্ধ্যা ০৭:১২পর্যন্ত, পরে পূর্বফাল্গুনী নক্ষত্র;জন্মরাশি: সিংহ;সূর্যোদয়: ০৪:৫৫/সূর্যাস্ত: ০৬:১৮(সূর্যসিদ্ধন্ত) জোয়ার:- দিন-০২:৩২; রাত-০২:৩৭ভাটা:- দিন-০৭:২২; রাত-০৭:২৭ কলকাতা সহ পার্শবর্তী…
মহম্মদ আমির অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইঙ্গিত দিয়েছেন বলে খবর। পাকিস্তানের বাঁ হাতি ফার্স্ট বোলার এমনই মন্তব্য করেছেন বলে জানা যায়। সূত্রের খবর, একটি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই পাক ক্রিকেটার জানিয়েছেন, ওয়াসিম আক্রমের সঙ্গে এই বিষয় নিয়ে বিস্তারিত কথাবার্তা হয়েছে।