নতুন উৎসাহ নিয়ে শেয়ার লগ্নিকারীদের
সেনসেক্স আবারও সাড়ে ৫০ হাজার পেরিয়ে গিয়েছে। সূত্রের খবর, সূচক উঠেছে প্রায় ৯৭৬ পয়েন্ট। এক্ষেত্রে বিশেষজ্ঞরা দাবি করেছেন, করোনা পরিস্থিতিতে দৈনিক সংক্রমণ কিছুটা কম হওয়ার লক্ষণ দেখা দেওয়ায় নতুন উৎসাহ নিয়ে শেয়ার কিনেছেন লগ্নিকারীরা।
