ভোট গ্রহণ পর্ব শুরু বাংলা ও অসমে
ভোট গ্রহণ পর্ব শুরু। সকাল থেকেই ভোটের লাইনে মহিলাদের ভিড়। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণপ্রক্রিয়া। নির্বাচন কমিশনের হিসেবে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ৭.৭২ শতাংশ। অসমে ভোটদানের হার ৮.৮৪ শতাংশ। রাজ্যে আজ থেকে শুরু হয়ে গেল নবান্ন দখলের লড়াই। রাজ্যের ৩০ আসনে প্রথম দফার ভোটগ্রহণ শুরু হতেই অশান্তির খবরও আসছে।
