সর্বজ্ঞ হওয়া একমাত্র ঈশ্বরেই সম্ভব : মা সারদা
সারদা মা অল্পে সন্তুষ্ট হওয়ার কথা বলেছেন। জপধ্যান সব সময় আলস্য ত্যাগ করে করার কথা বলেছেন তিনি। চোখের সামনে একজন ক্ষুধার্থ মানুষকে দেখলে তাকে একটু খেতে দিও,এই ছিল সারদা দেবীর আহ্বান। মায়ের মুখে শোনা গিয়েছে,”সন্তোষের সমান ধন নেই,আর সহ্যের সমান গুণ নেই। মায়ার রাজ্যে সর্বজ্ঞ হওয়া একমাত্র ঈশ্বরেই সম্ভব।” ঈশ্বরের দেখা প্রসঙ্গে তাঁর মত,” যে ব্যাকুল হয়ে ডাকবে,সেই তাঁর দেখা পাবে।”
