আজারবাইজানের গাঞ্জায় আর্মেনিয়ার হানা

Azarbaijan

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : গাঞ্জার একটি আবাসনে ৯ জনের মৃত্যু। জখম প্রায় ৩০ জন। আর্মেনিয়ার হানায় এই ঘটনা ঘটেছে। সূত্রের খবর, আর্মেনিয়ার বিরুদ্ধে সংঘর্ষ বিরতির চুক্তি ভাঙার অভিযোগ আনতে চলেছে আজারবাইজান। এক্ষেত্রে অভিযোগ, আর্মেনিয়ার বাহিনী ৯টি ক্ষেপণাস্ত্র বর্ষণ করেছে। আজারবাইজানের দ্বিতীয় বৃহত্তম শহর গাঞ্জার ওই আবাসনের ঘটনা ঘিরে চাঞ্চল্য তৈরি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *