আমেরিকার প্রেসিডেন্টের বক্তৃতা লিখলেন বিনয় রেড্ডি

Binoy Reddy

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ভারতীয়ের লেখা বক্তৃতা পড়লেন প্রেসিডেন্ট। সূত্রের খবর, তাঁর ভারত-যোগের কথা নিজেই জানিয়েছেন তিনি। সামনে এসেছে মুম্বই ও চেন্নাইয়ে বসবাসকারী বাইডেনদের কথা। উল্লেখ করা যায়, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের জয়লাভের পর তাঁর মন্ত্রিসভা ও উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবেও উঠে এসেছে একের পর ভারতীয় বংশোদ্ভূতের নাম।

সূত্রের আরও খবর, বাইডেনের সেই ভারত-যোগের তালিকায় এবার সংযুক্ত হয়েছে আরও একটি নাম- বিনয় রেড্ডি। এক্ষেত্রে জানা যায়, প্রধান বিচারপতি জন রর্বাটসের কাছে আমেরিকার ৪৬-তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর প্রথম বক্তৃতাটি বাইডেন দিয়েছেন, তার লেখক হলেন তিনি। প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে বিনয়ই আমেরিকার কোনও প্রেসিডেন্টের বক্তৃতা লিখেছেন বলে জানা যায়। ওই বক্তৃতায় দেশকে ঐক্যবদ্ধ হিসেবে গড়ে তোলার পাশাপাশি কীভাবে বিভিন্ন প্রতিকূলতাকে জয় করে বাইডেন আমেরিকার প্রেসিডেন্টের গদিতে বসলেন, তার বিবরণ রয়েছে ওই লেখায়।

উল্লেখ্য, বাইডেনের এই ভাষণের লেখক বিনয় রেড্ডির আদি বাড়ি তেলেঙ্গানার পথিরেড্ডিপেতা গ্রামে। বিনয় রেড্ডি জন্ম ওহায়োর ডেটনে। পড়াশোনা মায়ামি বিশ্ববিদ্যালয় ও ওহায়ো স্টেট ইউনিভার্সিটি থেকে। বাইডেনের সঙ্গে তাঁর সম্পর্ক অনেকদিনের। এ বিষয়ে আরও জানা যায়, ২০১৩ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত দ্বিতীয়বারের জন্য আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ছিলেন বাইডেন। ওই সময় তাঁর ভাষণ লেখকের দায়িত্বও সামলেছিলেন বিনয়। আবার প্রেসিডেন্ট নির্বাচনের সময় বাইডেনের প্রচারের বক্তৃতা লেখার দায়িত্বও পালন করেছেন এই ভারতীয় বংশোদ্ভূত। এবার সেই বিনয়ই শপথ নেওয়ার পর বাইডেনের বক্তৃতা লিখলেন। তিনি কর্মজীবন শুরু করেন ওহায়োর সেনেটরের বক্তৃতা লেখক হিসেবে। কাজ করেছেন আমেরিকার জাতীয় বাস্কেটবল অ্যাসোসিয়েশনেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *