ডানলপ উড়ালপুলে ভারী গাড়ি নিষিদ্ধ হওয়ায় যানজট বাড়ার সম্ভাবনা

dunlop bridge

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আবার বাস ও লরি চলাচল নিষিদ্ধ হল ডানলপ রাইট টার্ন ফ্লাইওভারে। এই নির্দেশিকা জারি হয় বলে জানা গিয়েছে। সূত্রের খবর, দিন কয়েক আগে রাইটস ডানলপ উড়ালপুলটির স্বাস্থ্য পরীক্ষা করে দেখে উড়ালপুলের গার্ডারে সমস্যা রয়েছে। সেই জন্য তাঁরা পরামর্শ দিয়েছে, ওই সেতু দিয়ে চার চাকার গাড়ি ও বাইক ছাড়া অন্য যান-বাহন চলাচল বন্ধ থাকবে।

প্রসঙ্গত, ২০১৮ সালের সেপ্টেম্বর মাস থেকে ২০১৯ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত সেতুটিকে বন্ধ করে দুটি বেয়ারিং বদলানোর কাজ হয়েছে। আবারও এবছর একই সমস্যা দেখা দিয়েছে। সূত্রের আরও খবর, ভারী যান-বাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকার জন্য দক্ষিণেশ্বর ও নিবেদিতা সেতুর দিক থেকে আসা কলকাতামুখী বাস ও লরি ডানলপ মোড় থেকে ডানদিকে ঘুরে বি টি রোডে উঠবে বলে জানা গিয়েছে। এর জেরে ডানলপ মোড় সংলগ্ন এলাকায় যানজট বাড়বে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *