দক্ষিণ দমদম পুরসভায় সুপার স্পেশালিটি হাসপাতাল নির্মাণে দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু

South Dumdum municipality

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ দক্ষিণ দমদম পুরসভা সুপার স্পেশালিটি হাসপাতালের দ্বিতীয় পর্যায়ের নির্মাণ কাজের সূচনা করল। আগামী বছরের মার্চ-এপ্রিল মাস থেকে হাসপাতালের পরিষেবা চালু করার সম্ভাবনা রয়েছে। দমদম পার্ক সংলগ্ন যশোর রোডের পাশে পুরসভার উদ্যোগে নির্মিত হচ্ছে এই হাসপাতাল। উল্লেখ্য, ২০০৯ সালেই সংশ্লিষ্ট হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। কিন্তু দীর্ঘদিন ধরে কাজের তেমন অগ্রগতি হয়নি। অবশেষে দক্ষিণ দমদম পুরবোর্ড আবার উদ্যোগ নিল এই কাজ শেষ করার।

পরিকল্পনা অনুযায়ী এই হাসপাতালে এক ছাদের নীচে স্বাস্থ্য সংক্রান্ত সব ধরনের পরিষেবার ব্যবস্থা করা হবে বলে জানা যায়। ১৭২ টি বেড নিয়ে তৈরি হচ্ছে এই হাসপাতাল। এর জন্য খরচ হতে পারে ২৫ কোটি টাকা। বিল্ডিংয়ে প্লাস্টার ও বিদ্যুত সংযোগের কাজ শুরু হয়েছে। পুর প্রশাসকদের তরফ থেকে জানা যায়, হাসপাতালে অত্যাধুনিক এমআরআই ব্যবস্থা থাকবে। এছাড়াও থাকছে ইসিজি, ইউএসজি, এক্সরে, প্যাথলজি ল্যাব, আইসিইউ, এনআইসিইউর মতো ব্যবস্থা। কেমোথেরাপি ওয়ার্ডের ক্ষেত্রেও বাড়তি গুরুত্ব দেওয়া হবে বলে জানা যায়। চিকিৎসা ব্যবস্থার সব আধুনিক সরঞ্জাম এই হাসপাতালে রাখার পরিকল্পনা নিয়েছে পুরসভা। হাসপাতালের প্রত্যেকটি ওয়ার্ডকে নতুন আঙ্গিকে সাজানোর ব্যবস্থা করা হবে। এই হাসপাতালের বেসমেন্টে তৈরি হবে মৃতদেহ সংরক্ষণের ব্যবস্থা। এছাড়া পুরসভা দ্রুত ওপিডি চালু করার ব্যবস্থা নেবে বলে জানা যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *