nandigram and election2Others Politics 

ভোট যুদ্ধে উত্তপ্ত নন্দীগ্রামে দফায় দফায় বিক্ষিপ্ত অশান্তি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: উত্তপ্ত হল নন্দীগ্রামের বয়াল অঞ্চল। এক্ষেত্রে অভিযোগ, স্থানীয় তৃণমূল সমর্থকদের ভয় দেখাচ্ছে বিজেপি।
বয়াল অঞ্চলের তৃণমূল কর্মীরা এই ঘটনায় বিক্ষোভ দেখালেন। এর জেরে অশান্তির খবর বয়াল এলাকায়। তৃণমূল সমর্থকদের ভোট দিতে যেতে বাধা দেওয়ার অভিযোগ সামনে এসেছে। অভিযোগের তীর বিজেপির দিকে।উল্লেখ্য, গোটা বাংলা সহ গোটা দেশের নজর নন্দীগ্রামে নির্বাচন নিয়ে । সেই নন্দীগ্রাম থেকেই দফায় দফায় বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ সামনে আসছে।

স্থানীয় সূত্রের খবর, তৃণমূল সমর্থকদের একাংশের অভিযোগ, বয়ালের অন্তর্গত ১৩, ১৪, ১৮,১৯,২০ নম্বর বুথে তৃণমূল সমর্থকদের বুথে ঢুকতে দেওয়া হচ্ছে না। এমনকি গ্রামে ঢুকে ভোট দিতে না যাওয়ার হুমকিও দেওয়া হয় বলেও অভিযোগ। অন্যদিকে আরও অভিযোগ, বয়ালের ৬ নম্বর বুথে শম্ভুনাথ প্রাইমারি হাইস্কুল ও ৭নম্বর বুথের মক্তব প্রাইমারি স্কুল দখল করে নেওয়ার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। এক্ষেত্রে তৃণমূলের আরও অভিযোগ, সিআরপিএফ-কে ব্যবহার করে বুথ দখল করছে বিজেপি। পোলিং এজেন্টকেও ভিতরে ঢুকতে দেওয়া হয়নি বলেও অভিযোগ সামনে এসেছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি‌।

অন্য দিকে বুথের বাইরে জমায়েত নিয়ে এদিন ঝামেলা বাধে গড়চক্রবেড়িয়া অঞ্চলেও। কেন্দ্রীয় বাহিনী গিয়ে দ্রুত বেশ কয়েকটি অবৈধ জমায়েত ভেঙে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে আপাতত। নন্দীগ্রামে মহিলা ভোটারদের উপস্থিতি ছিল নজরকাড়া। তৃণমূল প্রথম থেকেই আস্থা রাখছিলেন মহিলা ভোটের উপর, মহিলাদের বিপুল অংশগ্রহণ কি তারই ইঙ্গিত, জল্পনা রাজনৈতিক বিশ্লেষকদের। নন্দীগ্রামের দুই প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী এলাকায় থেকেই গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন বলে খবর।

Related posts

Leave a Comment