suvendu and nandigramOthers Politics 

নন্দীগ্রামে ভোটের সকালে আত্মবিশ্বাসী শুভেন্দু

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: “৮৫ শতাংশ ভোট পড়লেই জিতছি”, নন্দীগ্রামে ভোটের সকালে পা রেখে আত্মবিশ্বাসী শুভেন্দু অধিকারী।
নন্দীগ্রামের নন্দনায়কবাড়ের বুথে ভোট দিলেন শুভেন্দু ৷ এবারই নন্দীগ্রাম থেকে ভোটার হয়েছেন এই বিজেপি নেতা ৷ ভোট দানের হার বেশি মানে তা পরিবর্তনের ইঙ্গিত,এমনই দাবিও করলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু। এ প্রসঙ্গে তাঁর মন্তব্য, ভোটদানের হার যদি ৮৫ শতাংশে পৌঁছয় তাহলে নিশ্চিতভাবেই তিনি জিতবেন ৷ ভোট দেওয়ার পর নন্দীগ্রামে পাটি অফিসে কিছুক্ষণ ছিলেন তিনি ৷ কয়েকটি এলাকায় ঘুরলেনও বিজেপি প্রার্থী ৷

শুভেন্দু আরও জানিয়েছেন, “৮৫ শতাংশ যদি ভোট পড়ে তাহলে বুঝতে হবে পরিবর্তন হচ্ছে ৷ আর যেভাবে ভোট পড়ছে, তাতে ভোটদানের হার ৮৫ শতাংশ স্পর্শ করবে বলেই আমার মনে হয় ৷ যদি কম ভোট পড়ত, ভোটদানের হার ৬০-৬৫ শতাংশের মধ্যে থাকত তাহলে চিন্তা করতে হত ৷'” বিজেপি প্রার্থী দাবি করেছেন, নন্দীগ্রামে সামগ্রিকভাবে শান্তিতেই ভোট হচ্ছে ৷ এ বিষয়ে শুভেন্দু জানান, শান্তিপূর্ণ ভোট হচ্ছে ৷ দু’ এক জায়গায় ঝামেলা পাকাতে চেয়েছিল, আমি আগেই খবর পেয়ে গিয়েছি ৷ ওদের মধ্যে এখনও আমার লোক আছে ৷ নন্দীগ্রামে ভোটদাতাদের মধ্যে যথেষ্ট উৎসাহ দেখা যায় ৷ পুরুষ ভোটারদের পাশাপাশি প্রচুর সংখ্যক মহিলা ভোটাররাও সকাল থেকে বুথের বাইরে লাইনে দাঁড়ান। বেশি ভোটদানের হার আসলে কাকে সমর্থনের ইঙ্গিত, তা স্পষ্ট হবে আগামী ২ মে ৷

Related posts

Leave a Comment