Bee-1Others 

চাষের কাজে ব্যবহৃত কীটনাশকে বিপন্ন হচ্ছে মৌমাছি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিপন্ন হচ্ছে মৌমাছি। টেক্সাস বিশ্ববিদ্যালয়ের গবেষকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শস্য বাঁচানোর জন্য ফ্লুপিরাডাইফুরোন ও সালফক্সাফ্লর নামে দুটি কীটনাশক চাষের কাজে ব্যবহৃত হচ্ছে, তা মৌমাছি ও মাটির অন্য কীটদের ক্ষতি করে চলেছে। এক্ষেত্রে গবেষকদের আরও বক্তব্য, ইউরোপিয়ানো ইউনিয়ন-এর বহু দেশে এবং কানাডায় এই গোত্রের কীটনাশক ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে গবেষক ও বিজ্ঞানীরা দাবি করেছেন, এই সব কীটনাশকের প্রভাবে মৌমাছি শুধু মারাই যায় না, তাদের প্রজনন ক্ষমতাও কমে যায়। আবার পরাগযোগে সাহায্য করার ক্ষমতাও কমে যায়। পাশাপাশি মাটির অন্যান্য কীট পরোক্ষভাবে কৃষিকাজে সহায়তা করে, তারাও মারা যায় এই সমস্ত কীটনাশকের প্রভাবে। শস্য বাঁচানোর তাগিদে নিজেদেরই ক্ষতি করছি, এই প্রশ্ন এখন বিজ্ঞানী থেকে বিভিন্ন মহলে।

Related posts

Leave a Comment