বিধান পরিষদ পুনরুজ্জীবনের প্রস্তাব পাশ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিধান পরিষদের পক্ষে প্রস্তাব পাশ। সূত্রের খবর, বিধানসভায় ১৯৬-৬৯ ভোটে পাশ হল বিধান পরিষদ পুনরুজ্জীবনের প্রস্তাব। এরপর ওই প্রস্তাব পাঠানো হবে সংসদে। উল্লেখ্য, বিধানসভায় তৃণমূলের সংখ্যাগরিষ্ঠতায় এই প্রস্তাব পাশ হল। আবার লোকসভায় এনডিএ সংখ্যাগরিষ্ঠ। এক্ষেত্রে বিধান পরিষদ ফের গঠনের প্রস্তাব বাস্তবায়িত হওয়া নিয়ে জল্পনা অব্যাহত।

